সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ২৪ ডিসেম্বর: বক্সিং ডে টেস্টের আগে অনুশীলন পিচ নিয়ে বিতর্ক তুঙ্গে। অস্ট্রেলিয়া যেখানে অনুশীলন করছে নতুন পিচে সেখানে ভারতের জন্য বরাদ্দ হয়েছে পুরনো পিচ। এবার সেই নিয়েই সাংবাদিক সম্মেলনে মুখ খুললেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের কথায়, ভারতকে আপাতত পুরনো পিচ দেওয়া হয়েছে। তবে দলের আশা তাঁদের খুব শীঘ্রই নতুন পিচে অনুশীলন করতে দেওয়া হবে। গম্ভীরের ছেলেদের পুরনো পিচ দেওয়ার বিষয়ে সাফাই দিয়েছেন মেলবোর্নের পিচ কিউরেটর।
চলতি বর্ডার গাভাস্কার ট্রফির তৃতীয় ম্যাচ অমীমাংসিত হয়েছে। সিরিজে এখনও সমতায়। আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে হবে চতুর্থ টেস্ট। তবে তার আগে অনুশীলন পিচ বিতর্কে উত্তপ্ত ক্রিকেট মহল। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে অভিযোগ, আজিরা যেখানে অনুশীল করছে ঘাসওয়ালা সবুজ পিচে, সেখানে ভারতের জন্য বরাদ্দ হয়েছে পাটা উইকেট। সমালোচকদের দাবি, মেলবোর্নের পিচে ঘাস থাকবে এমনটাই ধারণা। তবে কেন রোহিতদেরও ঘাস ভরতি পিচে অনিশীলন করতে দেওয়া হচ্ছে না? মঙ্গলবার সাংবাদিকদের সম্মুখীন হয়ে এই বিষয়ে রোহিত স্পষ্ট জানান, “যে পিচে আমাদের প্র্যাকটিস করতে দেওয়া হয়েছিল, সেগুলো পুরনো। ঘাস ছিল না পিচে। আমার মনে হয় সেগুলো বিগ ব্যাশের জন্য ব্যবহার করা হয়েছিল। শুধু আজই আমরা নতুন পিচ দেখার সুযোগ পেলাম। আমরা গিয়ে দেখি, সেটার কী অবস্থা। সেই অনুযায়ী অনুশীলন করব। এবং এমসিজিতে সম্প্রতি যে দুটি টেস্ট ম্যাচ খেলা হয়েছে সেগুলিতে পিচে তেমন ঘাস ছিল না। তবে এবার দেখছি ঘাস রয়েছে।” চতুর্থ টেস্টে দলে কোনও পরিবর্তন হবে কি না প্রশ্ন করতে রোহিত স্পষ্ট জানালেন এই বিষয়ে মুখ খুলতে তিনি রাজি নন। তবে ঘাসওয়ালা পিচে স্পিনারের ভূমিকা নিয়ে কথা উঠতেই অধিনায়কের বক্তব্য, “আজকেই আমাদের শেষ অনিশীলন, আজকের পরই বিবেচনা করা হবে এই পিচে কজন স্পিনার খেলবে, কি আদেও কোনও স্পিনার খেলবে কি না।”
আরও পড়ুন: Tanush Kotian: অশ্বিনের বদলে ডাক পেয়েছেন ভারতীয় দলে, কে এই তনুশ কোটিয়ান ?
অন্যদিকে অজি শিবিরে অনুশীলন করতে দেখা যায়নি গত ম্যাচের হিরো ট্র্যাভিস হেডকে। কার্যত ভারতীয় শিবিরে নতুন জল্পনা, ‘মাথাব্যথা’ অজি ব্যাটার কী চতুর্থ টেস্টে মাঠে নামবেন না? বর্তমান সময়ে ভারতীয় দলের জন্য ত্রাস হয়ে উঠেছেন এই অজি ব্যাটার। যেকোনোও ফরম্যাটে ‘মেন ইন ব্লু’কে চাপে ফেলে দিয়েছেন তিনি। চলতি টেস্ট সিরিজেও সর্বাধিক রান তাঁর নামেই। এখনও পর্যন্ত করেছেন ৪০৯ রান। যার মধ্যে রয়েছে দুটি শতরান। তাই হেড না খেললে তা ভারতের জন্য সুখবর বলেই মনে করছেন সমর্থকেরা। তবে এই জল্পনা কতটা সত্যি তা জানতে অপেক্ষা করতে হবে ২৬ ডিসেম্বরের।


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক