স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৪ ডিসেম্বরঃ গাব্বা টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেছিলেন তাঁর বদলে কোনও অভিজ্ঞ স্পিনারকে উড়িয়ে নিয়ে যাওয়া হবে অস্ট্রেলিয়ায়। কিন্তু অশ্বিনের পরিবর্তে সুযোগ পেয়েছেন মুম্বইয়ের তরুণ স্পিনার তনুশ কোটিয়ান । তাঁকে বেছে নিয়ে রীতিমত চমক দিয়েছেন অজিত আগরকররা। সূত্রের খবর, মঙ্গলবার ব্র্যাডম্যানের দেশে পাড়ি দেবেন ২৬ বছরের স্পিনার।

আরও পড়ুনঃ LA LIGA: সেভিয়ার বিরুদ্ধে চার গোল রিয়ালের, বার্সাকে পিছনে ফেলে উঠে এল দু’নম্বরে
আরও পড়ুনঃ হেরেই চলেছে মহামেডান
অশ্বিনের পরিবর্তে অভিজ্ঞ কুলদীপ যাদব বা অক্ষর প্যাটেল দলে সুযোগ না পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল। রোহিত জানিয়েছেন, “কুলদীপ সম্পূর্ণ সুস্থ নন। ওঁর হার্নিয়া অস্ত্রোপচার হয়েছে। অন্য বিকল্প ছিলেন অক্ষর প্যাটেল। কিন্তু সদ্য ওর সন্তান হয়েছে। তাঁর পক্ষেও এখনই দলের সঙ্গে যোগ দেওয়া সম্ভব নয়। তাই তনুশ আমাদের জন্য সঠিক বিকল্প ছিল।” পাশাপাশি মুম্বইয়ের ক্রিকেটারকে নিয়েও আশারবাণী শোনা গিয়েছে ভারত অধিনায়কের গলায়। তিনি বলেন, “তনুশ কী করতে পারে, ঘরোয়া ক্রিকেটে সেটা প্রমাণ করেছে। মুম্বই গতবার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়। তার অন্যতম কারিগর তনুশ। বলের পাশাপাশি ব্যাটও করতে পারে সে। আমাদের জন্য খুব কার্যকরী হয়ে উঠতে পারে তনুশ।”
আরও পড়ুনঃ Premier League: ঘরের মাঠে লজ্জার হার ম্যানচেস্টার ইউনাইটেডের, আটকে গেল চেলসি, জিতল লিভারপুল
তবে প্রশ্ন কে এই তনুশ কোটিয়ান ? প্রথম শ্রেণির ক্রিকেটে মোট ৩৩টি ম্যাচ খেলেছেন তনুশ। তাঁর ঝুলিতে রয়েছে ১০১টি উইকেট। তনুশের ব্যাট থেকে এসেছে ১৫২৫ রান। রয়েছে দুটি শতরান। গত মরশুমে চ্যাম্পিয়ন মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে করেছেন ৫০২ রান। বর্ডার গাভাসকর ট্রফি শুরুর আগে অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচ খেলেছিল ভারতীয় এ দল। রুতুরাজ গায়কোয়াডের নেতৃত্বাধীন সেই দলে ছিলেন তনুশ। তবে প্রথম একাদশে খেলে নিজেকে প্রমাণ করার সুযোগ পাননি। এ বার সরাসরি ভারতীয় শিবিরে ডাক পেলেন। মেলবোর্নে ভারত দুই স্পিনার নিয়ে খেলার কথা ভাবছে, সাংবাদিক সম্মেলনে এমনই ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। সেক্ষেত্রে রবীন্দ্র জাদেজার সঙ্গে এই তরুণ ক্রিকেটারের দলে অভিষেক ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার