সময় কলকাতা ডেস্ক, ২৪ ডিসেম্বর: মঙ্গলবারের শুনানিতেও ভাগ্য খুলল না পার্থ চট্টোপাধ্যায়ের। সিবিআইয়ের করা মামলায় জামিনের আবেদন করেছিলেন তাঁর আইনজীবী, যা খারিজ করে দিল কলকাতা হাই কোর্টের তৃতীয় বেঞ্চ। মঙ্গলবার বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ জামিনের আর্জি খারিজ করে দেওয়ায় আপাতত এই মামলা থেকে নিষ্কৃতি পাচ্ছেন না পার্থ ছাড়াও কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিন্হা, সুবীরেশ ভট্টাচার্য এবং অশোককুমার সাহা।
আরও পড়ুন: “বিগ ব্যাসে ব্যবহৃত হয়েছিল…!” পিচ বিতর্ক নিয়ে কী বললেন রোহিত? হেড ছাড়াই অনুশীলনে আজিরা
বিচারপতি চক্রবর্তীর পর্যবেক্ষণ, আইন অনুযায়ী জামিন নিয়ম আর জেল ব্যতিক্রম। তবুও বলতে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অভিযোগ। অযোগ্যেরা শিক্ষক হয়ে স্কুলে গেলে সমগ্র শিক্ষাব্যবস্থার সামগ্রিক অবনতি হয়। একই সঙ্গে তিনি বলেন, “সততার সঙ্গে পরীক্ষা দিয়ে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। ট্রায়ালের অনুমতি দিতে রাজ্য কেন চুপ? লোকসভা ভোটের আগে থেকে অভিযুক্তদের ট্রায়াল নিয়ে রাজ্য অবস্থান জানায়নি। বুঝতে হবে অভিযুক্তদের সঙ্গে রাজ্যের এখনও সম্পর্ক রয়েছে।”
আরও পড়ুন: Manu Bhaker: ‘শ্যুটার নয়, মেয়েকে ক্রিকেটার করা উচিৎ ছিল…’ খেলরত্ন থেকে বাদ পড়ার পর ক্ষোভ মনুর বাবার
ডিভিশন বেঞ্চের কোনও মামলায় বিচারপতিরা একমত হতে না পারলে মামলাটি কোন বেঞ্চে যাবে, তা স্থির করেন প্রধান বিচারপতি। তিনি তৃতীয় কোনও বেঞ্চে মামলাটি ফয়সালার জন্য পাঠান। এ ক্ষেত্রে হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মামলাটি নিষ্পত্তির জন্য পাঠিয়েছিলেন বিচারপতি চক্রবর্তীর একক বেঞ্চে। সেখানে গত মঙ্গলবার মামলার শুনানি শেষ হয়। তবে শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রাখা হয়েছিল।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা