সময় কলকাতা ডেস্ক, ২৪ ডিসেম্বর: একের পর এক দুর্ঘটনা হয়েই চলেছে। থামছে না মৃত্যু মিছিল। এবার দুর্ঘটনায় রাশ টানতে মা উড়ালপুলে বাইক চলাচলের সময় কমাল লালবাজার। রাত দশটা থেকে সকাল ছয়টা পর্যন্ত মা উড়ালপুলে বাইক নিষিদ্ধ ছিল। এখন এই সময়সীমা বাড়ানো হল। এখন সকাল সাতটার পর থেকে মা ফ্লাইওভার ব্যবহার করতে পারবেন বাইকারোহীরা। গত কয়েকদিন দুইটি বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একাধিক আরোহীর। এবার তা রুখতেই এই সিদ্ধান্ত লালবাজার ট্রাফিক বিভাগের।
আরও পড়ুন: পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পাস-ফেল ফেরাচ্ছে কেন্দ্র, বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা শিক্ষামন্ত্রকের
মা উড়ালপুলে বাইক চালকদের গতি দেখলে মনে হতে পারে এটা কোনও রেসের রানওয়ে। আর সেই গতির নেশায় ঘটে চলেছে একের পর এক দুর্ঘটনা ঘটছে। গত রবিবার সাতসকালে মা উড়ালপুলে দুর্ঘটনায় দুই বাইকারোহীর মৃত্যু হয়। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে বাইক-সহ দুই আরোহী উড়ালপুল থেকে নিচে পড়ে যান। এর আগে উড়ালপুলে রাতে বাইক রেসিং চলত। সমাজ মাধ্যমে প্রায়ই দেখা যেত রাতে সেখানে বাইকারদের রমরমা। রেসিং রুখতে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাইক নিষিদ্ধ করা হয়।
আরও পড়ুন: আম্বেদকরকে অপমানের জন্য ক্ষমা চান দেশের স্বরাষ্ট্রমন্ত্রী! মিছিল করে দাবি তুলল তৃণমূল
কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগ সূত্রে খবর, সকাল ছয়টা থেকে বাইকগুলোতে ছাড় দেওয়া ছিল। এত সকালে উড়ালপুলে গাড়ির চাপ কম থাকে। যে কারণে বাইকগুলোর গতি অনেক বেড়ে যায়। মা উড়ালপুলে গতি টানতে স্পিড লিমিট রয়েছে। কিন্তু বাইকারোহীরা তার তোয়াক্কা করছেন না। যার ফলে দুর্ঘটনা ঘটছে। সকাল সাতটার পর রাস্তায় গাড়ির চাপ বাড়তে থাকে। মা উড়ালপুলও ব্যস্ত থাকে। ফলে বাইকের গতি নিয়ন্ত্রণে রাখা যাবে।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা