সময় কলকাতা ডেস্ক, ২৫ ডিসেম্বর: বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনাকে আশ্রয় দেয় কেন্দ্র। তারপর থেকেই বিজেপির বিরুদ্ধে অসন্তুষ্ট পদ্মাপারের জনতা। তবে চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পর বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার তুঙ্গে উঠেছে। এই নিয়ে শুরু থেকেই প্রতিবাদ করছে বাংলার বিজেপি নেতৃত্ব। এই প্রতিবাদে মুখ্য ভূমিকা নিয়েছে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই বাংলদেশের জঙ্গি গোষ্ঠীর নিশানায় এখন তিনি। বড়দিনের পরদিন অর্থাৎ ২৬ ডিসেম্বর তাঁর উপর হামলার আশঙ্কা করে রাজ্যকে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
আরও পড়ুনঃ Harvinder Singh: খেলরত্ন পুরস্কারে ‘বৈষম্য’ কেন? মনুর পর প্রশ্ন প্যারালিম্পিকে সোনাজয়ী হরবিন্দরের
সূত্র মারফত খবর, গত ১৬ ডিসেম্বর গোয়েন্দা সংস্থার তরফে রাজ্যকে একটি রিপোর্ট পাঠানো হয়েছে। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, হারকাতুল-মুজাহিদিন-বাংলাদেশ ও হিজবুত তাহিরি-র জঙ্গিদের নিশানায় রাজ্যের বিরোধী দলনেতা। হামলার ছক কষে ইতিমধ্যেই ৩ জঙ্গি বাংলায় ঢুকে পড়েছে বলে খবর। প্রতিমুহূর্তে শুভেন্দু অধিকারীর উপর চলছে নজরদারি। গোয়েন্দা সূত্রে খবর, জনসভা বা যাতায়াতের পথে হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনিতেই জেড ক্যাটাগরির নিরাপত্তা পান শুভেন্দু। তাতে যাতে কোনও ফাঁক না থাকে, সে বিষয়ে সতর্ক থাকার কথা বলা হয়েছে।
গত কয়েকমাস ধরে উত্তাল বাংলাদেশ। দিনে দিনে বাড়ছে মৌলবাদীদের অত্যাচার। চরমে হিন্দু নির্যাতন। একাধিকবার হিন্দু নির্যাতন নিয়ে মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই কারণেই এই হামলার ছক বলে খবর। এ বিষয়ে এক বিজেপি নেতা বলেন, তাঁরা এই আশঙ্কা আগেই করেছিলেন। তবে এভাবে ভয় দেখানো যাবে না। শুভেন্দু অধিকারী হিন্দুজের জন্য লড়াই করবেন।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি