সময় কলকাতা ডেস্ক, ২৭ ডিসেম্বরঃ বৃহস্পতিবার থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল হিটকোর চেয়ারম্যান পদ থেকে সরানো হয়েছে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে। শুক্রবার সব জল্পনা উড়িয়ে এই খবরের ‘সত্যতা’ স্বীকার করে নিলেন পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফিরহাদ বলেন, “গুঞ্জনের তো কিছু নেই। এটা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত। উনি আমাকে হিডকোর দায়িত্ব দিয়েছিলেন। উনিই আমার থেকে দায়িত্ব নিয়ে নিয়েছেন।”
আরও পড়ুনঃ Child Rape and Murder: প্রথমে ধর্ষণ করে পরে খুন দুই বোনকে! পুনেতে অভিযুক্ত বাংলার প্রতিবেশী পৌঢ়
এখন প্রশ্ন উঠছে হঠাৎ কেন নিজের প্রিয়পাত্রের হাত থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে নিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী? ওয়াকিবহাল মহলের অনেকেই মনে করছেন, সম্প্রতি ফিরহাদ যে সংখ্যালঘু বক্তব্য করেছেন তারই হয়তো প্রভাব। কারণ, দিঘাতে যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে তা হিডকোর অধীনে। আর সেই কারণেই ফিরহাদকে নিয়ে সমস্যা দেখা দিতে পারে। হিডকোর পদ থেকে ফিরহাদকে সরিয়ে দেওয়ার নেপথ্যে হয়তো এই কারণই রয়েছে। তৃণমূলের অন্দরমহলে আরও একটি ঘোরাফেরা করছিল! যদি ফিরহাদকে দায়িত্ব থেকে সরানো হয়, তবে কে নেবে সেই পদ? সুত্র মারফত খবর অন্য কেউ নয় খোদ মমতা নেবেন সেই দায়িত্ব।
আরও পড়ুনঃ নিজের অজান্তেই শরীরে বাসা বাঁধছে নাতো ক্যান্সার? জানুন এই বিষয়গুলি…
তবে ফিরহাদকে সরানোর পিছনের কারণ আনুষ্ঠানিকভাবে কিছুই জানা যায়নি। এই প্রসঙ্গে খোদ মেয়রের বক্তব্য, “কোনও কারণ নিশ্চয়ই রয়েছে। এই যে মন্ত্রী রয়েছি, মেয়র রয়েছি, এটাও তো মুখ্যমন্ত্রী দিয়েছেন। যিনি দায়িত্ব দিয়েছেন তিনিই নেবেন। এতে অস্বাভাবিক কিছু নেই!”


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা