Home » Sujay Krishna Bhadra: ‘কালীঘাটের কাকু’ জ্ঞান হারিয়ে হাসপাতালে! পিছিয়ে গেল ইডি মামলায় চার্জগঠন প্রক্রিয়া

Sujay Krishna Bhadra: ‘কালীঘাটের কাকু’ জ্ঞান হারিয়ে হাসপাতালে! পিছিয়ে গেল ইডি মামলায় চার্জগঠন প্রক্রিয়া

সময় কলকাতা ডেস্ক, ৩০ ডিসেম্বরঃ অসুস্থতার কারণে আদালতে প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির মামলায় চার্জ গঠন প্রক্রিয়া পিছিয়ে গেল। আগামী ২ জানুয়ারি এই সংক্রান্ত পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি। সব ঠিক থাকলে ওই দিনই মামলায় প্রয়োজনীয় নির্দেশ দেবে আদালত। এদিন ‘কালীঘাটের কাকু’ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁকে প্রেসিডেন্সি জেল থেকে সোজা নিয়ে যাওয়া হয়েছে সেই নিরাপদ আস্তানা এসএসকেএম হাসপাতালে। জেল সূত্রে খবর, সুজয়কৃষ্ণ ভদ্র সোমবার সকালে হঠাৎ জ্ঞান হারান। জানা যাচ্ছে হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি। তার থেকেই অজ্ঞান হয়ে পড়েন ‘কাকু’। ‘কালীঘাটের কাকুর’ শারীরিক অবস্থার দিকে নজর রেগে ও তাঁর মেডিক্যাল রিপোর্টের উপর ভিত্তি করে আদালত পরবর্তী নির্দেশ দেবে।

আরও পড়ুনঃ বাঁকুড়ার গোঁসাইডিহিতে বাঘবন্দি! অবশেষে জালে জিনাত, চতুর্থ ঘুমপাড়ানি গুলিতে কাবু বাঘিনী

নিয়োগ মামলায় প্রথমে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন ‘কাকু’। সেই মামলায় কিছু দিন আগে তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে। কিন্তু সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর তিনি আবার জেলে ফিরে গিয়েছিলেন।দীর্ঘদিন অসুস্থতার কারণে একাধিক বার আদালতের নির্দেশ সত্ত্বেও তিনি সশরীরে হাজিরা দিতে পারেননি। দীর্ঘ দিন ধরেই অসুস্থ ‘কাকু’। প্রেসিডেন্সি জেল হেফাজতেই তাঁর চিকিৎসা চলছিল। জেলের হাসপাতালে ছিলেন দীর্ঘ দিন। এর ফলে তাঁর সিবিআই হেফাজতও পিছিয়ে গিয়েছিল বার বার। ফের তিনি অসুস্থ হয়ে পড়লেন।

আরও পড়ুনঃ Mamata Banerjee: বছর শেষে সন্দেশখালিতে মমতা! সোমবার একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

ইডি-র প্রাথমিক নিয়োগ মামলায় সুপ্রিম কোর্ট চার্জগঠনের সময়সীমা বেঁধে দিয়েছে ৩১ ডিসেম্বর। তার আগের দিনই আদালতে যাওয়ার আগে অসুস্থ হয়ে পড়লেন সুজয়কৃষ্ণ ভদ্র। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর ঘনিষ্ট কর্মচারী ‘কালীঘাটের কাকু’। সিবিআই হেফাজতে থাকাকালীনই খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিলেন তিনি। শুধু তাই নয় ওষুধও খাচ্ছিলেন না বলে জানান গিয়েছে। আপাতত ১৪ দিনের জেল হেফাজতে রয়েছেন সুজয়কৃষ্ণ।

About Post Author