Home » রাজ্যকে সময় দিল না দেশের শীর্ষ আদালত, উপাচার্য নিয়োগ মামলায় নতুন মোড়

রাজ্যকে সময় দিল না দেশের শীর্ষ আদালত, উপাচার্য নিয়োগ মামলায় নতুন মোড়

সময় কলকাতা ডেস্ক:- বুধবার সুপ্রিম কোর্টে রাজ্যের উপাচার্য নিয়োগ মামলার শুনানি ছিল। সেই শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়, উপাচার্য নিয়োগের জট কেটে যাবে। তবে সেক্ষেত্রে কিছুটা সময়ের আর্জি চাওয়া হয় রাজ্যের তরফে। সর্বোচ্চ আদালতে বিচারপতি সূর্য কান্ত, দীপঙ্কর দত্ত এবং উজ্জল ভূঁইয়ার এজলাসে এই মামলার শুনানি ছিল।

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে সরকারের মধ্যে সংঘাতের আবহ তৈরি হয়েছিল। এনিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে। একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে প্রস্তাবিত নামের তালিকার চূড়ান্ত খসড়া তৈরির জন্য বৈঠকে বসার নির্দেশ দেয় আদালত। অ্যাটর্নি জেনারেলকে বৈঠকের জন্য উদ্যোগ নিতে বলা হয়। সর্বোচ্চ আদালতের সেই বক্তব্যের পরেই রাজভবনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করেন।

এদিন এজি ভেঙ্কটরামানি পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসের উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিষয়ে শুনানির সময় বলেন, “দয়া করে আরও কিছুটা সময় দিন। কিছু ইতিবাচক উন্নয়ন হয়েছে। উপাচার্য নিয়োগ সংক্রান্ত জটিলতা আলোচনার মাধ্যমে কাটছে। ১৭টি নামের ক্ষেত্রে দুই তরফে জটিলতা কেটে গিয়েছে। আরও ১৭টি নামের ক্ষেত্রে কিছু মতভেদ আছে। সেই মতভেদও কাটিয়ে ফেলা হবে আগামী দিনে।” এরপরই শীর্ষ আদালত রাজ্যকে সময় দেয়।

About Post Author