Home » বিপদে পড়লে বিড়াল গাছে ওঠে, বেকায়দায় পড়ে ভারত বিদ্বেষ ভুলে ভারত থেকে চাল নিতে হচ্ছে বাংলাদেশকে

বিপদে পড়লে বিড়াল গাছে ওঠে, বেকায়দায় পড়ে ভারত বিদ্বেষ ভুলে ভারত থেকে চাল নিতে হচ্ছে বাংলাদেশকে

সময় কলকাতা,সুমিত চৌধুরী:- ঢাকার রাজপথে প্রায় প্রতিদিনই এখন ভারত বিরোধী মিছিল বেরোচ্ছে। শেখ হাসিনাই হোক বা রানাঘাটের সীমান্তই হোক প্রতিদিনই হাতে কোন না কোন গরম ইসু। ভারত বিরোধীদের ক্ষেত্রে কোন বলই কার্যত ছাড়তে নারাজ বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী।
কিন্তু এই গরম বাজারেও বেকায়দায় পড়ে বাংলাদেশকে শেষ পর্যন্ত ৫০০০০ টন চাল কিনতে হচ্ছে ভারত বর্ষ থেকে। দুদিন আগে বাংলাদেশের সরকারি পারচেজ কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। ভারতবর্ষ থেকে বাংলাদেশের চাল পাঠাবে একটি বেসরকারি কোম্পানি। চালের অর্থমূল্য প্রায় ২০০ কোটি টাকা। কমিটির এই সিদ্ধান্তের পিছনে বলা হয়েছে জাতীয় স্বার্থেই ভারতবর্ষ থেকে চাল আমদানি করবার সিদ্ধান্ত নিতে হচ্ছে।

আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন এটাই বাস্তব। ভারতবর্ষকে পুরো বাদ দিয়ে চলা বাংলাদেশের পক্ষে এখনও অনেক দূরের ব্যাপার। সেই জন্য চূড়ান্ত ভারত বিরোধী আবহাওয়ার মধ্যেও ভারত থেকে চাল রপ্তানি করবার ব্যাপারে কোন ছুতমার্গ রাখা চলছে না।
উল্লেখ্য সীমান্তে প্রশ্ন ছাড়াও এই মুহূর্তে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের বড় টেনশন শেখ। হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালত ইতিমধ্যেই দু দুবার শেখ হাসিনার বিরুদ্ধে নোটিশ জারি করেছে। কিন্তু বাংলাদেশের সঙ্গে প্রত্যার্পণ চুক্তি থাকা সত্ত্বেও শেখ হাসিনাকে যে ভারত আপাতত ফেরত পাঠাচ্ছে না সেটা পরিষ্কার করে দিয়েছে। তার মধ্যে গত মঙ্গলবার ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার হাসিনার ভারতবর্ষে থাকবার মেয়াদ বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আগুনে ঘৃতাহুতি পড়েছে। বাংলাদেশে ফের সোচ্চার হয়ে উঠেছে ভারত বিরোধী শক্তি। কিন্তু কথায় বলে অন্ন চিন্তা চমৎকারা। তাই এত কিছুর পরেও চালের ঘাটতি মেটাতে ভারতবর্ষ থেকে চাল আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে।

About Post Author