সময় কলকাতা ,সুমিত চৌধুরী (প্রাগরাজ থেকে); মহাকুম্বে এসে জুনা আকার মহারাজ কৌশল গিরিকে নিজের ১৩ বছরের মেয়ে রাখীকে দান করে দিয়েছিলেন আগ্রার এক দম্পতি। নীতি ভেঙ্গে সেই নাবালিকা মেয়েকে গ্রহণ করেন জুনা আখড়ার মহারাজ কৌশল গিরি। রীতি অনুযায়ী নিজের শ্রাদ্ধ নিজে করে সন্ন্যাসী হবার পাকা ব্যবস্থা করে ফেলা হয়েছিল ১৩ বছরের রাখীর। কৌশল গিরি ঘোষণা করেন রাখীর এরপরে নাম হবে সাধ্বী গৌরী। তিনি পুরোপুরি সন্ন্যাস জীবনে প্রবেশ করে যাবেন। কিন্তু স্থানীয় কাগজে এই খবর প্রকাশিত হয় এবং সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু হয়। জুনা আখড়ার কয়েকজন মহিলা সন্ন্যাসী জুনা আখড়ার পরিচালকদের বিষয়টি দৃষ্টিতে আনেন। এরপরই জুন আখড়ার শীর্ষ পরিচালকরা পঞ্চায়েত ডাকেন। সেখানে সিদ্ধান্ত হয় একজন নাবালিকাকে এইভাবে সন্ন্যাসী বানানোর জন্য তার পরিবারের কাছ থেকে নিয়ে নেওয়া অনৈতিক। এই অনৈতিক কাজের জন্য শেষ পর্যন্ত জুনা আখড়া কৌশল গিরিকে আখরা থেকে নির্বাচিত করেছে। ঠিক হয়েছে ওই বালিকাকে আগ্রায় তার বাবা-মার কাছে ফেরত পাঠানো হবে। সংবেদনশীল মহল জুনা আখড়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
কুম্ভ মেলায় নাবালিকাকে সাধধ্বী বানাতে গিয়ে আখড়া থেকে নির্বাসিত মহারাজ!


More Stories
সরকারি খাদ্যসামগ্রী চোরাপাচার মধ্যমগ্রাম থেকে, তদন্তে স্বয়ং খাদ্যমন্ত্রী
নেপাল সীমান্তে ঠিক কোথায় ধরা পড়ল জাহাঙ্গীর?
প্রয়াত সাংসদ ঘনিষ্ঠ মাফিয়া তৃণমূল নেতা গ্রেফতার