সময় কলকাতা ডেস্ক:- কলকাতায় একের পর এক বহুতল হেলে পড়ার ঘটনায় যখন তোলপাড় রাজ্য-রাজনীতি, তখনই রাজধানী দিল্লিতে বহুতল ভেঙে পড়ার খবরে ছড়াল চাঞ্চল্য। ভয়াবহ দুর্ঘটনা দিল্লির বুরারিতে। চারতলা বাড়ি ভেঙে পড়ে মৃত্যু অন্তত দুই জনের। দুর্ঘটনার জেরে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অন্তত ২২ জন। তাঁদের মধ্যে ৩ শিশু সহ মোট ১২ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে বুরারির কৌশিক আবাসনে। সোমবার সন্ধ্যে ৬.৩০ নাগাদ এই দুর্ঘটনা ঘটে বুরারিতে। হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে চারতলা ওই বিল্ডিং। শুরুতে স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগান। ৭টা নাগাদ খবর দেওয়া হয় পুলিশকে। তড়িঘড়ি উদ্ধারকাজে আসে পুলিশ, জেলা বিপর্যয় মোকাবিলা বাহিনী ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
এই দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে পাশাপাশি ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের দাবি, ধ্বংসস্তূপের নিচে অন্তত ২২ জন চাপা পড়েছিলেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে দমকল বাহিনী। মোট নয়টি বাহিনীকে মোতায়েন করা হয় উদ্ধার কাজে। এ ছাড়া দিল্লি সিভিল ডিফেন্স এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও হাত লাগান উদ্ধার কাজে। দুর্ঘটনার খবর পেয়ে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, বুরারিতে বাড়ি ভেঙে পড়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। স্থানীয় প্রশাসনকে দ্রুত উদ্ধারকাজ করার নির্দেশ দিয়েছি। এবং ক্ষতিগ্রস্তদের যথাসাধ্য সাহায্যের নির্দেশ দেওয়া হয়েছে।


More Stories
“নিজেদের ভগবান ভাবছেন? ” -ছাত্রদের উপরে পুলিশের দমননীতি : গর্জে উঠলেন অরিজিৎ সিং
নিরানন্দ আনন্দপুরে মিলল ৮ ঝলসানো দেহ, নিখোঁজ ২৫
গোলায় উঠবে না ধান, জমিতে আগুন ধরিয়ে দিলেন চাষীরা