সময় কলকাতা ডেস্ক:- কোর্ট রুম ম্যারেজ আগে শোনা গিয়েছে, কিন্তু এবার ক্লাসরুম ম্যারেজ দেখা গেল! যা এই মুহূর্তে সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। ছবিতে দেখা যাচ্ছে ক্লাসরুমেই কনের সাজে দাঁড়িয়ে থাকা বিভাগীয় প্রধানের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছে প্রথম বর্ষের এক পড়ুয়া। ঘটনার সাক্ষী ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রীরা। মঙ্গলবার রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ‘ম্যাকাউট’-এর হরিণঘাটা ক্যাম্পাসের অ্যাপ্লায়েড সাইকোলজি বিভাগের এই ভিডিওটি ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। বিভাগীয় প্রধানকে ইতিমধ্যে ছুটিতে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যদিও ঘটনার পর থেকে ওই বিভাগীয় প্রধান এবং ওই ছাত্রকে আর দেখতে পাওয়া যাচ্ছে না।
বিশ্ববিদ্যালয়ের একাংশের অভিযোগ, ভিডিওয় যে পড়ুয়াকে দেখা যাচ্ছে তাঁর সঙ্গে বিভাগীয় প্রধানের বিবাহবর্হিভূত সম্পর্ক গড়ে উঠেছে কয়েক মাস আগে থেকে। এটা নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিছুদিন ধরে চর্চাও চলছিল। ভিডিও প্রকাশ হতেই বিভাগীয় প্রধানকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তড়িঘড়ি ছুটিতে পাঠিয়ে দিয়েছে। অভিযুক্ত বিভাগীয় প্রধান ও ওই পড়ুয়ার হদিশ মিলছে না তারপর থেকেই। ক্লাসের অন্য পড়ুয়ারাও মুখে কুলুপ এঁটেছেন।
ভারপ্রাপ্ত উপাচার্য তাপস চক্রবর্তী জানিয়েছেন, বিভাগীয় প্রধান ওই মহিলা অধ্যাপকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কেন ক্লাসরুমে প্রথম বর্ষের এক পড়ুয়ার সঙ্গে তিনি মালাবদল ও সিঁদুর দান করেছেন, তা তাঁর কাছে জানতে চাওয়া হয়েছে। উপাচার্য জানিয়েছেন, “প্রাথমিকভাবে অভিযুক্ত বিভাগীয় প্রধান জানিয়েছেন, এটা তাঁদের পাঠ্যক্রমে থাকা প্রজেক্টের অঙ্গ।”
ভিডিও দেখুন:
https://www.facebook.com/reel/646120008189718


More Stories
নিরানন্দ আনন্দপুরে মিলল ৮ ঝলসানো দেহ, নিখোঁজ ২৫
গোলায় উঠবে না ধান, জমিতে আগুন ধরিয়ে দিলেন চাষীরা
রাজনীতির গন্ডি ছাড়িয়ে মন ছুঁলেন রাজনৈতিক নেত্রী স্নোমিতা বেসরা কালান্দি, কী এমন করলেন তিনি?