সময় কলকাতা,নিজস্ব প্রতিনিধি: ইউনিফর্ম সিভিল কোডে নতুন আইনে উত্তরাখন্ডে চাপের মুখে লিভ- ইন কাপলরা। উত্তরাখণ্ডে চালু হয়ে যাওয়া, ইউনিফর্ম সিভিল কোড অনুযায়ী লিভ ইন সম্পর্কে থাকা দম্পতিরা সম্পর্কে যা হওয়ার এক মাসের মধ্যে এই সম্পর্ক রেজিস্ট্রি করতে হবে। যদি কোন কাপল তথ্য গোপন করে যায় তবে তিন মাস কারাদণ্ড অথবা ১০০০০ থেকে ২৫০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। যদি বিচারক মনে করেন তাহলে কারাদণ্ড এবং অর্থদণ্ড একসঙ্গে হতে পারে।
নতুন আইনে আরও বলা হয়েছে লিভ ইন সম্পর্কে গেলে যদি কোন সন্তান আসে তার দায়িত্ব কাপলদের নিতে হবে। লিভ ইন সম্পর্কে থাকা পুরুষটি যদি মহিলাকে ছেড়ে যায় তবে মহিলা খোরপোষ এর দাবী জানাতে পারবে। এমনকি লিভিং সম্পর্কে থাকা যুগলকে যে সমস্ত বাড়িওয়ালা বাড়ি ভাড়া দেবে তাদের ও নির্দিষ্ট তথ্য নথিভুক্ত রাখতে হবে বলে নতুন আইনে জানানো হয়েছে। তবে এই নতুন আইনে একটা ভালো দিক হচ্ছে যুগলদের পরিচিতি গোপন রাখার কথাও বলা হয়েছে। উল্লেখ্য গত ২৭শে জানুয়ারি থেকে উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে। এই বিধি অনুযায়ী এখন যারা বিয়ে করছেন সেই সব দম্পতিদেরও বিয়ে হবার পর রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। না হলে তাঁরা সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবেন।


More Stories
আসন বাড়িয়ে সংবিধান সংশোধনী তথা মহিলা সংরক্ষণ বিল আনতে ব্যর্থ কেন্দ্র
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
জ্ঞানেশ কুমারের অপসারণ কতটা সম্ভবপর?