Home » খাস কলকাতায় হাড়হিম করা কাণ্ড, প্রকাশ্যেই তরুণীকে কুপিয়ে খুনের অভিযোগ

খাস কলকাতায় হাড়হিম করা কাণ্ড, প্রকাশ্যেই তরুণীকে কুপিয়ে খুনের অভিযোগ

সময় কলকাতা ডেস্ক: খাস কলকাতায় হাড়হিম কান্ড। প্রকাশ্য রাস্তায় তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে পরপর কোপ,খুনের চেষ্টা। ই এম বাইপাসে গাড়ি থেকে তরুণী নামতেই ধারালো অস্ত্র নিয়ে তাড়া করে যুবক ও তার সঙ্গীরা ।অভিযোগ তরুণীর হাতে পরপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে যুবক,ছুড়ি চালায় গলাতেও। আহত তরুণীকে আশঙ্কাজনক অবস্থায় এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রের খবর, গভীর রাতে তরুনীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই ৩ জনকে আটক করেছে প্রগতি ময়দান থানার পুলিশ।
রাজাবাজারের বাসিন্দা বছর ২৪ এর রাফিয়া শাকিল অন্যতম অভিযুক্ত । এখনও পর্যন্ত এক নাবালক সহ গ্রেফতার ৩ জন।

অভিযুক্ত তরুণের বাবার সঙ্গে নিহত তরুণীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণের তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান।পুলিশ সূত্রে খবর,অভিযুক্তের কাছে খবর ছিল ওই তরুণী আজ তার বাবার সঙ্গে দেখা করতে আসবে,সেইমতো আগে থেকে প্রস্তুত ছিল যুবক তার মা সহ আরও একজন, জেরায় একথা স্বীকার করেছে অভিযুক্ত তরুণ।
বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরেই খুন নাকি এর পিছনে আছে অন্য কোন রহস্য, রহস্য উদঘাটনে ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশ।

About Post Author