সময় কলকাতা, নিজস্ব প্রতিনিধি:-রবিবার ভোররাতে গুজরাটে এক মর্মান্তিক দুর্ঘটনায় বাস খাদে পড়ে গিয়ে প্রাণ হারালেন ৫ তীর্থযাত্রী। তাদের মধ্যে দুইজন মহিলা ও ৩ পুরুষ। আহত হয়েছেন আরও মোট ১৭ জন। ৪৮ জন তীর্থযাত্রীকে নিয়ে ত্রিম্বাকেশ্বর থেকে দ্বারকার দিকে যাচ্ছিল। রোববার ভোরে মহারাষ্ট্রের পুনে নাসিক-হাইওয়েতে সাতপুরা হিলস্টেশনের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। যেহেতু খাদের গভীরতা ছিল প্রায় ৩৫ ফুট ।ফলে বড় বিপর্যয় নেমে আসে। পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গেছে দুর্ঘটনা ঘটবার পর আহতদের সকলকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত এবং নিহত যাত্রীরা গুজরাট এবং পার্শ্ববর্তী রাজ্যের মানুষ।
আহত ৩৫ জন যাত্রীকে স্থানীয় সিএইচসি শামগাহান সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের খোঁজে এখনও উদ্ধারকাজ চলছে ৷ বাসটি খাদে পড়ে যাওয়ার সঙ্গে একেবারে দুমড়ে-মুচড়ে যায় ৷ দুর্ঘটনার সঠিক কারণ কী, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।


More Stories
তারাপিঠে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, মৃতের সংখ্যা ৮, গ্রেফতার হোটেল মালিক
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, নিহত অন্তত ৫, আরও প্রাণহানির আশঙ্কা
নীলগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে মজুত বাজিতে বিস্ফোরণ