Home » হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, নিহত অন্তত ৫, আরও প্রাণহানির আশঙ্কা

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, নিহত অন্তত ৫, আরও প্রাণহানির আশঙ্কা

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ৩১ জুলাই : আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল বাড়ি। অসমর্থিত সূত্রে অন্তত পাঁচ জন প্রাণ হারিয়েছেন। আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপের তলায় আটকে আছেন বহু মানুষ। মহারাষ্ট্রের থানের ঘটনা।

মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডিতে একটি চারতলা বাড়ি ধসে পড়ে। এই দুর্ঘটনায় অন্তত  ৫ জনের মৃত্যু হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে রয়েছেন।  ভিওয়ান্ডির বালাজি নগর এলাকা (কোহিনুর বিল্ডিং)। বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ।পুর কর্তৃপক্ষ আগেই ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল এবং মেরামতের কাজ চলাকালীন এর একটি বড় অংশ ভেঙে পড়ে।উদ্ধারকার্য চলছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), থানে ডিজাস্টার রেসপন্স ফোর্স (TDRF), এবং দমকল বাহিনী যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছে।ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা জীবিত ব্যক্তিদের উদ্ধারে ডগ স্কোয়াড ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।।

About Post Author