সময় কলকাতা ডেস্ক:- ট্যানারিতে পাইপলাইন পরিষ্কার করতে নামাই কাল। লেদার কমপ্লেক্সের বানতলায় মৃত্যু হল কেএমডিএ-এর ৩ শ্রমিকের। ইতিমধ্যেই দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের অনুমান, ট্যানারির বর্জ্যের দুর্গন্ধে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে শ্রমিকদের।
ইতিমধ্যেই দেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ভিতরে আর কেউ আটকে পড়েছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে অনুমান, বর্জ্যের দুর্গন্ধে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে শ্রমিকদের। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট মিললেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে। কিন্তু নিয়ম মেনে সমস্ত সুরক্ষার বন্দোবস্ত করে ওই শ্রমিকেরা পাইপলাইন পরিস্কার করতে নেমেছিলেন কি? তা নিয়ে উঠছে প্রশ্ন।
পুলিশ সূত্রে খবর, রবিবার লেদার কমপ্লেক্সের ৪৫২ নম্বর প্লটে ট্যানারির পাইনলাইন পরিষ্কার করতে যান শ্রমিকরা। পাইপলাইন পরিষ্কার করতে নামার পর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও ফারজেম শেখ, হাসি শেখ ও সুমন সর্দার নামে তিন শ্রমিকের কেউই ওঠেননি। এতেই সন্দেহ হয়। পরবর্তীতে খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় লেদার কমপ্লেক্স থানার পুলিশ ও উদ্ধারকারী দল। উদ্ধার হয় ৩ যুবকের দেহ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনায় রয়েছে এলাকায়।


More Stories
মর্মান্তিক পথ দুর্ঘটনা, ছিন্ন-বিচ্ছিন্ন বাইক আরোহী
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১