সময় কলকাতা,নিজস্ব প্রতিনিধি: মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসন কেলেঙ্কারির পর মানব পাচার রুখতে বিশেষ তদন্তকারী টিম বানাচ্ছে পাঞ্জাব পুলিশ। উল্লেখ্য খুব সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক বিমানে করে ১০৪ জন ভারতীয়কে বেআইনি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে ভারতবর্ষে ফেরত পাঠিয়ে দিয়েছে। মার্কিন সরকারের সেই প্লেনটি নেমেছে অমৃতসরে এসে। এই ১০৪ জনের মধ্যে প্রায় এক তৃতীয়াংশ পাঞ্জাবের বাসিন্দা। বাকিরা মূলত গুজরাট এবং হরিয়ানার বাসিন্দা। এর আগেও পাঞ্জাব থেকে মজদুরদের চালান করার অভিযোগ উঠেছিল বিভিন্ন দেশে।
কিন্তু এবার সংগঠিতভাবে মানব পাচার চক্রের হদিশ মিলেছে। যারা ফেরত এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তাদের প্রায় সকলেরই অভিযোগ এজেন্টরা তাদের ভুল বুঝিয়ে লক্ষ লক্ষ টাকা মূল্যের বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ঢোকাবে বলে নিয়ে গিয়েছিল। এই টাকার পরিমাণ ৩০ থেকে ৪০ লক্ষ টাকা। এমনকি গুজরাটের একজন বাসিন্দা মার্কিন যুক্তরাষ্ট্রের বেআইনিভাবে ঢোকবার জন্য এক কোটি টাকা পর্যন্ত দিয়েছে বলে জানা যাচ্ছে। যদিও পাঞ্জাবে এখন পর্যন্ত এই ধরনের বেআইনি অভিবাসনের ব্যাপারে একটি ছাড়া অন্য কোন ফর্মাল অভিযোগ পুলিশের কাছে জমা পড়েনি। এডিজি পদমর্যাদার একজন অফিসারকে পাঞ্জাবের এই বিশেষ তদন্তকারী টিমের দায়িত্ব দেয়া হয়েছে। হিউম্যান ট্রাফিকিং-এর এই সংগঠিত সিন্ডিকেটের উপর এবার সর্বাত্মক অভিযানে যেতে চাইছে পাঞ্জাব প্রশাসন।


More Stories
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
প্রাকৃতিক বিপর্যয় : লাইফলাইন এনএইচ ৭১৭
শুভেন্দু -এনসিপিআই বৈঠক, তাৎপর্য কী?