সময় কলকাতা, সানি রায়, জলপাইগুড়ি:- ইউপিএসসি কম্বাইন্ড জিও-সায়েন্টিস্ট এক্সাম-২০২৪ -এ সারা ভারতে প্রথম স্থান অধিকার করে শহরের মুখ উজ্জ্বল করল শিলিগুড়ির ছেলে জয়দীপ রায়। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মতো কঠিনতম পরীক্ষায় এত বড় সাফল্য অর্জন করায় গর্বিত গোটা শহর। তাকে সংবর্ধিত করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তাঁর কৃতিত্বের সম্মান স্বরূপ তাঁর হাতে স্মারক তুলে দেন মেয়র গৌতম দেব।
শিলিগুড়ি ৪২ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা জয়দীপ শিলিগুড়ির বয়েজ হাই স্কুল থেকে তার পড়াশোনা শেষ করে, উচ্চশিক্ষার জন্য কলকাতার যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হন। এরপর বোম্বে আইআইটি থেকে পড়াশোনা শেষ করেন তিনি। তারপরেই ইউপিএসসি পরীক্ষা দেন, আর তাতেই বাজিমাত। আর কিছুদিন পরেই তিনি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অন্তর্গত বৈজ্ঞানিক হিসেবে যোগদান করতে চলেছেন।
মেয়র জানান তার এই জয় মৌলিক গবেষণার ক্ষেত্রে রাজ্য তথা দেশ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বড় ছাপ রাখতে পারবে। আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে জয়দীপ রায়।



More Stories
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
পাক সংগঠন আইএসআই-এর জঙ্গি হাবড়ায় গ্রেফতার
প্রাকৃতিক বিপর্যয় : লাইফলাইন এনএইচ ৭১৭