সময় কলকাতা ডেস্ক:-নিউটাউন নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় গ্রেফতার টোটো চালক। নিউটাউন পুলিশ ক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেফতার করে বিধাননগর গোয়েন্দা বিভাগ এবং নিউটাউন থানার পুলিশ। ধৃতের নাম সৌমিত্র রায় বয়স ২৬,বাড়ি নদীয়ার রানাঘাটে,তবে তিনি ভাড়া থাকতেন নিউটাউন আদর্শ পল্লী এলাকাতে । পুলিশ সূত্রের খবর নিউটাউন সিটি স্কোয়ার ব্রিজের নিচের সিসিটিভি ফুটেজে ধরা পরে নাবালিকাকে টোটো করে নিয়ে যাওয়ার ছবি, এরপর শনিবার গভীর রাতে নিউটাউন পুলিশ ক্যাম্প এলাকা থেকে সৌমিত্র রায় নামে ওই টোটো চালককে গ্রেফতার করা হয়।
সূত্রের খবর, সিসিটিভি ফুটেজে দেখা যায় জগতপুর ৭ নম্বর এলাকা থেকে ওই নাবালিকা টোটোতে ওঠে গৌরাঙ্গ নগর বাড়ি যাবে বলে, এরপর টোটোর পিছনের সিটে বসে যায় নাবালিকা,অন্য যাত্রীরা উঠলে নাবালিকাকে টোটো চালক সামনের সিটে বসিয়ে নেয়। টোটো চালক নিউটাউনে অন্য যাত্রীদের নামিয়ে দেওয়ার পর নিউটাউন এর বিভিন্ন রাস্তায় ঘোরানোর পর, লোহা ব্রিজের কাছে ফেন্সিং ঘেরা পরিত্যক্ত জঙ্গলে নিয়ে যায় নাবালিকাকে, এরপরই নাবালিকাকে ধর্ষণ ও খুন করা হয় বলে অভিযোগ ধৃত টোটো চালকের বিরুদ্ধে। পুলিশি জেরায় ঘটনার কথা স্বীকার অভিযুক্তের। বারাসাত আদালতে তোলা হলে তাকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।


More Stories
কলকাতার বুকে গ*ণধ*র্ষণ
পুলিশের জালে পলাতক ও অপসারিত বিডিও প্রশান্ত বর্মন
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস