Home » ক্যান্সার আক্রান্ত রোগীকে মারধরের অভিযোগ,অভিযোগ অটোচালকের বিরুদ্ধে

ক্যান্সার আক্রান্ত রোগীকে মারধরের অভিযোগ,অভিযোগ অটোচালকের বিরুদ্ধে

সময় কলকাতা, দীপ সেন, বারাসাত:ক্যান্সার আক্রান্ত রোগীকে মারধরের অভিযোগ। অভিযোগ অটোচালকের বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে বারাসাতের চাঁপাডালি মোড়ে। জানা গিয়েছে, বারাসাত হাসপাতালের কাজ মিটিয়ে মহেশ্বরপুর যাওয়ার জন্য চাঁপাডালি মোড়ে গিয়ে ক্যানসার আক্রান্ত ওই রোগী যখন অটোতে উঠতে যান তখন বাচ্চার ভাড়া নিয়ে বিবাদ শুরু হয়। পর্যাপ্ত টাকা না থাকার কারণে উনি বাচ্চাকে কোলে নিতে চেয়েছিলেন । তবে অটোচালক দাবি করেন ,না তাকে বাচ্চার ভাড়া দিতেই হবে। এরপরই এক কথায় দু কথায় বিবাদ চরমে ওঠে এবং আচমকা ওই রোগীকে বেধড়ক ভাবে মারতে শুরু করেন অটোচালকরা। মারধরের জেরে ক্যান্সার আক্রান্ত রোগীর মাথায়, গালে, গায়ে আঙুলে আঘাত লাগে বলে অভিযোগ। নিরুপায় হয়ে জ্যোৎস্না পুরকাইত নামের ওই রোগী বারাসাত থানার দ্বারস্থ হন এবং লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন । তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে বারাসাত থানার তরফে চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মহিলা বারাসাত থানায় অভিযোগ করবেন এটা জানতে পেরে অটো চালকরা একাধিক অটো নিয়ে বারাসাত থানার সামনে জড়ো হয়। ততক্ষণে মহিলার অভিযোগ লিখিতভাবে থানা গ্রহণ করে নিয়েছে। অভিযোগ দায়ের হয়েছে শুনে অটো চালকরা চম্পট দেয় থানার সামনে থেকে। অভিযুক্ত অটোচালকের দাবি মহিলাকে নিগ্রহের ঘটনা ঘটে নি, শুধুমাত্র বচসা হয়েছে।মহিলার অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ।

About Post Author