সময় কলকাতা ডেস্ক:- বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভা থেকে ভূতুড়ে ভোটার প্রসঙ্গে কড়া নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট করে দিয়েছিলেন, ভোটার লিস্ট ক্লিন করতে হবে। এজন্য দলের কর্মীদের সময় সীমাও বেঁধে দেন মমতা। কাজে গাফিলতি হলে পদক্ষেপের হুঁশিয়ারিও দেন। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পরই কলকাতা থেকে জেলা, শনিবার সকাল থেকে তৃণমূল কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা খতিয়ে দেখতে দেখা গেল। একই এপিক নম্বরে দু’জন ভোটার। ভূতুড়ে ভোটার চিহ্নিত করতে এবার পথে নামলেন খোদ কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। চেতলায় ভোটার তালিকা হাতে নিয়ে স্ক্রুটিনি করেন তিনি। বাড়ি বাড়ি ঘুরে ভোটার কার্ড দেখেন তিনি। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে।
ভোটার তালিকা খতিয়ে দেখার কাজ শুরু হয়
শুক্রবারই ফিরহাদ হাকিম জানিয়েছিলেন ভবানীপুর থেকে ভোটার তালিকা স্ক্রুটিনির কাজ শুরু হবে। সেই মতো শনিবার সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা খতিয়ে দেখার কাজ শুরু হয়। ফিরহাদ হাকিমের সঙ্গে ছিলেন তৃণমূল কর্মীরা। মৃত কারও নাম রয়ে গিয়েছে নাকি, সে সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হয়। নির্বাচন কমিশনে রিপোর্ট জমা দেওয়া হবে। আরও একবার স্ক্রুটিনি করা হবে বলেও জানান ফিরহাদ। বিজেপিকে তোপ দেগে ফিরহাদ আরও বলেন, বাঙালি, অবাঙালি বিভেদ করে বিজেপি। সাম্প্রদায়িকতার রাজনীতি করে।
বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা বৈঠক থেকে সদ্য নিযুক্ত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, নির্বাচন কমিশনের সকলেই বিজেপির লোকজন। তিনি দাবি করেন, নির্বাচন কমিশনের আশীর্বাদে ভোটার তালিকায় গরমিল করা হচ্ছে। যদিও মমতার বক্তব্যের প্রতিবাদে সরব হন শুভেন্দু অধিকারী। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠিও লেখেন রাজ্যের বিরোধী দলনেতা। বিজেপির অভিযোগ, ভোটার তালিকায় বাংলাদেশিদের নাম ঢোকানোর জন্য এই তৎপরপতা শুরু করেছে শাসকদল। বিজেপির পাল্টা দাবি তৃণমূলই ভুয়ো ভোটার ঢোকাচ্ছে। যদিও, বিজেপিকে পাল্টা বিঁধেছে বাংলার শাসকদল।
ভুয়ো ভোটার প্রসঙ্গে রাজনৈতিক তর্জা অব্যাহত। তবে এসবের মাঝেই মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পরই কলকাতা থেকে জেলা, শনিবার সকাল থেকে তৃণমূল কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা খতিয়ে দেখতে দেখা গেল। পথে নামলেন খোদ কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। এদিন ভবানীপুরেও পথে নামেন কলকাতা পুরসভার ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বোস। বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট মেলান, কথা বলেন সাধারন মানুষদের সঙ্গে।


More Stories
স্বরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ, সঙ্গে কেন্দ্রীয় পুলিশ বাহিনী
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন