Home » বিমানবন্দরে সোনা পাচারে জড়িত সন্দেহে আটক দক্ষিণী সিনেমার অভিনেত্রী

বিমানবন্দরে সোনা পাচারে জড়িত সন্দেহে আটক দক্ষিণী সিনেমার অভিনেত্রী

সময় কলকাতা ডেস্ক:- কর্ণাটকের ডিজি মর্যাদার আইপিএস অফিসারের মেয়ে এবং দক্ষিনী সিনেমার অভিনেত্রী রায়না রাও সোনা পাচার চক্রে জড়িয়ে গ্রেপ্তার হওয়ায় চাঞ্চল্য দেখা দিয়েছে। উল্লেখ্য ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার হয়েছেন কন্নড় চলচ্চিত্র জগতের পরিচিত মুখ রায়না রাও। রায়নার বিরুদ্ধে অভিযোগ দুবাই থেকে বেআইনিভাবে সোনা পাচারের। বেঙ্গালুরু বিমানবন্দরে তাকে আটক করে সাড়ে বারো কেজি সোনা উদ্ধার করা হয়। রায়নার ফ্লাটে তল্লাশি চালিয়ে আরো সোনা এবং নগদ টাকা উদ্ধার হয়েছে। রায়নার সৎ বাবা কর্নাটকের ডিজি পদমর্যাদা আইপিএস অফিসার।

অল্প কিছুদিন আগেই খুব ধুমধাম করে রায়নার বিয়ে হয়েছিল। রায়না ইডির নজরদারির আওতায় আসে মাত্র ১৫ দিনে ৪ বার দুবাই ভ্রমণের পর। গোয়েন্দা অফিসারদের সন্দেহ হয় এত ঘন ঘন দুবাই যাত্রার পিছনে সোনা পাচার চক্রের কোনো যোগাযোগ থাকতে পারে। তাদের আরো ধারণা হয় আইপিএস এর মেয়ে হিসেবে পরিচিত থাকার সুযোগ নেয়ার চেষ্টা করছেন রায়না।

নির্দিষ্ট সূত্র থেকে খবর পাওয়ার পরে বুধবার রায়নাকে বিমানবন্দরে সোনা সহ পাকড়াও করা হয়েছে। রায়নার বাবা রামচন্দ রাও ঘটনার পর মেয়ের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন। বলেছেন আমার মেয়ে সম্ভবত কোন ব্ল্যাকমেইলিং-এর শিকার হয়ে সোনা পাচার করতে বাধ্য হয়েছে। তবে ওর সঙ্গে আমার যোগাযোগ বিয়ের পর খুব একটা নেই। ডিজি পদমর্যাদার অফিসার রামচন্দ্র রাও অবশ্য ২০২৪ সালে একবার বিতর্কে জড়িয়ে ছিলেন টাকা উদ্ধার হওয়াকে কেন্দ্র করে। তখন তিনি কর্ণাটকের দক্ষিণ রেঞ্জের আইজি। দক্ষিণ মহীশূর থানা এলাকায় একটি বাস থেকে ৪ জন ব্যবসায়ী কাছ থেকে বেশ কিছু টাকা আটক করা হয়। ওই ব্যবসায়ী কেরল থেকে আসছিলেন। পুলিশে খাতাতে দেখানো হয় ব্যবসায়ীদের কাছ থেকে ২০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। কিন্তু আদালতে ব্যবসায়ীরা দাবি করেন তাদের কাছ থেকে ২ কোটি ১২ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছিল। এই ঘটনাকে নিয়েও তখন বেশ শোরগোল পড়ে গিয়েছিল।

About Post Author