Home » সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু ১ গরু পাচারকারীর

সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু ১ গরু পাচারকারীর

সময় কলকাতা ,সানি রায়, উত্তরবঙ্গ:-পশ্চিমবঙ্গের একাধিক সীমান্ত দিয়ে প্রতিনিয়ত অনুপ্রবেশ আর চোরা-চালান আজও অব্যাহত। সাম্প্রতিক বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হওয়ায় অনুপ্রবেশের মাত্রা আরও বেড়ে গিয়েছে। বিভিন্ন সীমান্ত দিয়ে চোরা-চালানের মাত্রাও বেড়েছে। তাই বর্তমান পরিস্থিতিতে দেশের নিরাপত্তায় নিয়োজিত সীমান্ত সুরক্ষা বাহিনীকে আরও কড়া হাতে মোকাবিলা করতে হচ্ছে পরিস্থিতির। এমত অবস্থায় জলপাইগুড়ির ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু হল ১ গরু পাচারকারীর।Big

জলপাইগুড়ির
ভারত-বাংলাদেশ সীমান্তের কুকুরজান অঞ্চলের ঘটনা। জানা গিয়েছে, শুক্রবার রাতে ওই সীমান্ত এলাকায় ১০-১২ জনের একটি পাচারকারী দলকে দেখতে পায় কর্তব্যরত বিএসএফ জওয়ানরা। তারা পাচারকারী দলটিকে আটক করতে গেলে ওই দুস্কৃতিরা বিএসএফ জওয়ানদের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। তখন পাল্টা জবাবে বেশ কয়েক রাউণ্ড গুলি চালায় বিএসএফ। তাতে ১ জনের মৃত্যু হয়। বাকিরা পালিয়ে যায়। মৃত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। সে বাংলাদেশী নাগরিক কি না, তা জানার চেস্টা চলছে। বিএসএফ এর তরফে দেহ উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজে আনা হয়েছে। দেহটি ময়নাতদন্তে পাঠানো হবে।

About Post Author