সময় কলকাতা ডেস্ক :- সাব ইন্সপেক্টর পরিচয় দিয়ে তৃণমূল কর্মী বলে পরিচিত সাজলেন পুলিশ, ভুয়ো পুলিশ সেজে তারপর ব্যবসায়ীর কাছ থেকে ছয় হাজার টাকা এবং ৪০ কেজি মাছ ছিনতাই এর অভিযোগ। জানা গিয়েছে এদিন ভোর চারটে নাগাদ নিউ ব্যারাকপুর পৌরসভার কাছে ৮ নম্বর রেলগেটের নিকট তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ তৃণমূল কর্মী সায়ন হালদার ও সুগত বিশ্বাস নিজেদেরকে পুলিশের এসআই পরিচয় দিয়ে সবজি ব্যবসায়ী রাজু রায় এবং মাছ ব্যবসায়ী মফিজুল গাজীকে গাঁজার কেস দেওয়ার ভয় দেখিয়ে মারধর করে বলে অভিযোগ। এরপর তাদের কাছে থাকা ৬০০০ টাকা ও ৪০ কেজি মাছ ছিনতাই করে নেয় বলে অভিযোগ,যদিও পরে জানা যায় মাছের ক্যারেট গুলি আর নিয়ে যায়নি,সেখান থেকে কিছু মাছ নিয়ে যায় অভিযুক্ রা।
ঘটনার সূত্রপাত শনিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ, দুই মাছ ব্যবসায়ী বারাসাতের মাছের বাজার থেকে মাছ নিয়ে সাজিরহাটের মাছের বাজারে যাচ্ছিল। রাস্তায় দুইজন মাছ ব্যবসায়ীদের গাড়ি আটকে কাগজপত্র দেখতে চাই। দুজনে পরিচয় দেয় তারা থানার এসআই। তারপরেই ভয় দেখিয়ে তাদের কাছ দিয়ে টাকা এবং কিছু মাছ তুলে নিয়ে চলে যায়।ওই দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে এরপর নিউ বারাকপুর থানায় অভিযোগ দায়ের করেন দুই ব্যবসায়ী। সিসি ক্যামেরা ফুটেজ তুলে দুই দুষ্কৃতিকে চিহ্নিত করে ইতিমধ্যে তদন্তে নেমে ২ জনকে গ্রেফতার করেছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ,শনিবার ব্যারাকপুর আদালতে তোলা হবে অভিযুক্তদের ।


More Stories
দুশ্চিন্তার দিন শেষ! আয়ুষ্মান কার্ড এখন হাতের মুঠোয়
আমডাঙায় ফুড প্লাজা ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে
চুরমার বারাসাতের তৃণমূল নেতা অরুণ ভৌমিকের বাড়ি ও পার্টি অফিস, মেরে ফেলা হতে পারে আশঙ্কা স্ত্রীর