সময় কলকাতা ডেস্ক:- উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের বহুল প্রচলিত ওষুধ ‘টেলমা এএম ৪০’ ওষুধের গুণমান নিয়ে সংশয় দেখা দিল স্বাস্থ্যদপ্তর-সহ সরকারি বেসরকারি হাসপাতালগুলিতে। বিভিন্ন অংশ থেকে অভিযোগ পাওয়ার পর এবং কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল নিয়ন্ত্রক সংস্থা হাতেনাতে অভিযোগ পাওয়ার পর সতর্ক হল স্বাস্থ্যভবন। নির্দেশিকা জারি করে স্বাস্থ্যদপ্তরের তরফে জানানো হয়েছে, QR কোড স্ক্যান করে, ব্যাচ নম্বর দেখে যদি গ্রুপ ঠিক থাকে তাহলেই যেন এই ওষুধ ব্যবহার ও বিক্রি করা হয়।
রাজ্যের ড্রাগ কন্ট্রোল অফ ডিরেক্টরেটের তরফ থেকেও নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, প্রত্যেকটি সরকারি ও বেসরকারি হাসপাতাল যেন এই ওষুধটি হাসপাতালের স্টোরে আসার পর তার কিউ আর কোড স্ক্যান করে তবেই যেন ব্যবহার বা বিক্রয় করা হয়। এর পাশাপাশি হোলসেল ও রিটেল চেন যারা এই ওষুধগুলি সরাসরি মানুষকে বিক্রি করে থাকেন। তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সাপ্লাই চেইন থেকে এই নির্দিষ্ট ব্যাচের ওষুধ যেন কিউআর কোড ক্যান করে তবেই বিক্রি করা হয়। যদি স্ক্যান করে দেখা যায় কোনও তথ্য মিলছে না, তাহলে ওষুধটি ব্যবহার না করতে নির্দেশ দেওয়া হয়েছে। ওষুধ যদি জাল হয়, সেক্ষেত্রে কিউ আর কোড স্ক্যান করলে ‘Could not verified’ দেখানোর কথা।
জানা গিয়েছে হাওড়ার আমতার মান্না এজেন্সি থেকে উদ্ধার হওয়া, ব্লাড প্রেশারের ওষুধ টেলমা ‘এএম ৪০’ গুণগত মানের পরীক্ষায় ব্যর্থ হয়। এর পরই ওষুধ প্রস্তুতকারী সংস্থার কাছে এ বিষয়ে চিঠি লিখে বিস্তারিত জানতে চায় রাজ্যের ড্রাগ কন্ট্রোল অফ ডিরেক্টরেট। এর ভিত্তিতেই ওষুধ প্রস্তুতকারী সংস্থার তরফে জানানো হয়, সংশ্লিষ্ট ওই ওষুধটি নকল। ব্লাড প্রেশারের যে ওষুধ নকল করা হয়েছে, তার ব্যাচ নম্বর ০৫২৪০৩৬৭। অর্থাৎ আসল ওষুধের সঙ্গে এই ওষুধের ব্যাচ নম্বরের হুবহু মিল রয়েছে। যার অর্থ ব্যাচ নম্বর জাল করা হয়েছে। ওষুধের গায়ে থাকা যে নাম লেখা রয়েছে সেখানেও দেখা যায় বানান ভুল রয়েছে ওষুধের।


More Stories
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?