সময় কলকাতা,নিজস্ব প্রতিনিধি:দোলের আগে উত্তরপ্রদেশে উত্তেজনা প্রবন সমস্ত জেলাতে মসজিদ ত্রিপলে ঢেকে দেওয়া হচ্ছে। এবার দোল এবং শুক্রবারের নামাজ একইসঙ্গে পড়াতে বিভিন্ন এলাকায় স্পর্শকাতর পরিস্থিতি দেখা দিয়েছে। হোলির কোন রং কোন ভাবেই ছিটকে মসজিদে দেওয়ালে না লাগে তার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এই মসজিদ গুলির দেওয়াল ত্রিপলে মুড়ে দেওয়ার সিদ্ধান্ত। ইতিমধ্যে উত্তরপ্রদেশের প্রধান প্রধান সংখ্যালঘু ধর্মীয় গুরুরা শুক্রবারের নামাজ আদায় করবার সময় পিছিয়ে দুপুরের পর হবে বলে ঘোষণা করে দিয়েছে। কারণ হোলির উন্মাদনা দুপুর পর্যন্ত অনেকটা বেশি থাকে। জুম্মা বারের নামাজ এবং হোলিকে কেন্দ্র করে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য উত্তরপ্রদেশের পুলিশ প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। উত্তরপ্রদেশের ডিজি পুলিশ নিজে সংবেদনশীল এবং স্পর্শকাতর জেলা গুলির পুলিশ সুপারদের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করছেন। বিশেষ করে হোলির” লাট সাহেব প্রসেসন”।
যে সমস্ত এলাকাগুলো দিয়ে যাবে তার মধ্যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা গুলোতে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে। এদিকে সমাজবাদী পার্টির নেতারা অভিযোগ করেছেন রাজ্যে নতুন করে মেরুকরণের হাওয়া তোলবার চেষ্টা চলছে। অতীতে গোটা দেশের সঙ্গে উত্তরপ্রদেশেও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে হোলি পালন করা হয়েছে। কিন্তু নির্বাচনের সাথে সংঘ পরিবার ক্রমশ মেরুকরণের দিকে ঠেলবার চেষ্টা করছে গোটা রাজনৈতিক ব্যবস্থাকে।


More Stories
মৃত্যু মিছিলে মৃতের সংখ্যা বেড়ে ১৫ এবং কালীর “কালা কার্তুত!”
দেবীপ্রতিমা তৈরীর মাটি সংকট কাটল মুখ্যমন্ত্রীর উদ্যোগে
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?