সময় কলকাতা নিজস্ব প্রতিনিধি:- ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম ২২ মাওবাদী। শহিদ এক জওয়ানও। ঘটনাটি বিজাপুর-দান্তেওয়াড়া সীমান্তের। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কাছে খবর ছিল সীমান্ত এলাকার গঙ্গালুরের ঘন জঙ্গলে মাওবাদী কার্যকলাপ চলছে। বৃহস্পতিবার সকালে সেই মতো ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। শুরু হয় গুলির লড়াই। সকাল ৭টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত লড়াই হয়। প্রথমে ১৮ জন মাওবাদী নিহত হয়। পাল্টা গুলিতে শহিদ হন ছত্তিশগড় ডিস্ট্রিক্ট রিসার্ভ গার্ডের জওয়ান। আরেকটি গুলির লড়াইয়ে খতম হয়েছে আরও চার মাওবাদী। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক বাজেয়াপ্ত হয়েছে। তল্লাশি অভিযান চলছে। পুলিশের তরফে জানানো হয়েছে, মাওবাদী দমনে অভিযানটি জেলা রিজার্ভ গার্ড, স্পেশাল টাস্ক ফোর্স এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফে যৌথভাবে চালানো হয়। গুলির লড়াই থামলেও এখনও তল্লাশি চালানো হচ্ছে। আর কেউ কোথাও লুকিয়ে রয়েছে কিনা তা দেখে নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবারের অভিযানে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। গত ১৬ জানুয়ারি ১২ মাওবাদী নিকেশ হয় যৌথ বাহিনীর অভিযানে। ওই মাসেই আরও এক অভিযানে খতম হয় ২০ মাওবাদী। এরপর গত ৯ ফেব্রুয়ারি বিজাপুরে সিআরপিএফ এবং ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩১ জন মাওবাদী গেরিলা নিহত হয়েছিলেন। অন্যদিকে বছরের শুরু থেকেই ছত্তিশগড়ের একাধিক জায়গায় মাওবাদী হামলার ঘটনা ঘটছে। বিজাপুরের কুটরু রোডে আইডি বিস্ফোরণের মুখে পড়ে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের একটি গাড়ি। ওই গাড়িতে ছিলেন বেশ কয়েকজন ডিআরজি জওয়ান। ভয়ংকর বিস্ফোরণে ৯ জওয়ান শহিদ হন। এবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম ২২ মাওবাদী। শহিদ এক জওয়ানও।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?