সময় কলকাতা,নিজস্ব সংবাদদাতা: আটক করা ড্রোন ছেড়ে দেয়ার বিনিময় ২০০০০ টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পরল আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার দুই কর্মী। ঘুষ নেওয়ার দায়ে এই দুই কর্মীকে গ্রেফতার করেছে সিবিআই। জানা গেছে একজন তাঁর একাডেমিক প্রকল্পের প্রয়োজনে ত্রম্বকেশ্বর মন্দিরে ড্রোন উড়িয়ে শুটিং করছিল। সেই সময় আর্কিওলজিক্যাল সার্ভের ওই দুই কর্মী ড্রোনটি আটক করে, বেআইনিভাবে মন্দির চত্বরে শুটিং করবার অভিযোগে। যিনি শুটিং করছিলেন তার সঙ্গে প্রথমে বাক-বিতণ্ডা হয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দুই কর্মীর। প্রথমে এই দুই কর্মী আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দেয় এবং পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলেও জানায়। পরে এই দুই কর্মী কুড়ি হাজার টাকায় রক্ষা করে আটক হওয়া ড্রোনটিকে ছেড়ে দেওয়ার জন্য। রফা হওয়া টাকা নেওয়ার সময় সিবিআই-এর হাতে পাকড়াও হয় ওই দুই কর্মী।
ওই দুই কর্মীর নাম প্রকাশ কালকাজি এবং দীপক চৌধুরী। গ্রেপ্তার হওয়া ২ কর্মীকে আদালতে হাজির করা হলে আদালত তাদের পুলিশ হেফাজতে রাখবার নির্দেশ দিয়েছে।


More Stories
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, নিহত অন্তত ৫, আরও প্রাণহানির আশঙ্কা
ভোট চলছে, প্রথমবার প্রার্থী হওয়া প্রশান্ত কিশোরের দিকে চোখ দেশের
নির্যাতনে নাবালিকার মৃত্যুর অভিযোগ, অবশেষে গ্রেফতার বাঁকুড়ার তৃণমূল নেত্রী ও তার স্বামী