সময় কলকাতা ডেস্ক:- পয়লা বৈশাখের আগে সুখবর। এক ধাক্কা অনেকটাই কমে গেল রান্নার গ্যাসের দাম। তবে শুধুমাত্র বাণিজ্যিক এলপিজির দাম কমেছে। ১ এপ্রিল দাম কমার ঘোষণা করা হয়েছে। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ৪১ টাকা। দাম কমায় সুরাহা পেতে পারে হোটেল, রেস্তোরাঁর মতো বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি। ১ এপ্রিল বাণিজ্যিক এলপিজির দাম কমানো হলেও, গৃহস্থালির জন্য ব্যবহৃত এলপিজির দাম অপরিবর্তিত রইল।
গত ডিসেম্বরেই ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল ৬২ টাকা। গত মার্চেও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়েছিল সংস্থাগুলি। ২০২৩ সাল থেকে বাণিজ্যিক এলপিজির দামে বড়সড় লাফ দেখা গিয়েছে। তার ফলে ব্যবসায় চাপ দেখা গিয়েছে প্রায়শই। বাণিজ্যিক এলপিজির দাম বৃদ্ধির কারণে খরচও অনেক বেড়েছে।
এখন দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়ালো ১৭৬২ টাকা। অন্য শহরগুলির মধ্যে বেঙ্গালুরুতে এখন দাম ১৮৩৬ টাকা, চেন্নাইয়ে ১৯২১ টাকা, হায়দরাবাদে ১৯৮৫ টাকা, কলকাতায় ১৮৬৮ টাকা।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?