সময় কলকাতা ডেস্ক: ঈদের দিন রাস্তা জুড়ে নামাজ পড়ার বিরুদ্ধে সওয়াল করে সমালোচনার মুখে পড়লেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মূলত, মহাকুম্ভের কথা তুলতেই সমালোচিত হতে হয় তাকে।
যোগী বলেন, “মুসলিমদের উচিত হিন্দুদের থেকে শৃঙ্খলা শেখা।”
তিনি আরও বলেন, “মহাকুম্ভে ৬৬ কোটি লোকের সমাগম হয় কিন্তু তাও কোনও বিশৃঙ্খলা দেখা যায়নি।” এতেই তিনি পড়লেন সমালোচনায়।
সমালোচকদের মতে, “যোগী আদিত্যনাথ হয়তো ভুলে গেছেন যে, মহাকুম্ভে বিশৃঙ্খলা হওয়ায় শুধু সরকারি হিসেবে পদপিষ্ট হয়ে মারা গেছেন ৩০ জন। সে সংখ্যাটি বেসরকারি মতে নিশ্চয়ই আরও বেশি। এ বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা করা হলে, গুজব ছড়ানোর দায়ে কেস করা হচ্ছে। এখন উনি সংখ্যালঘুদের শৃঙ্খলা শেখাচ্ছেন কুম্ভের নমুনা সামনে রেখে। এটা হাস্যকর।”
এদিকে যোগী আদিত্যনাথও থামবার পাত্র নন। তিনি উল্টে বলেন, “কোটি কোটি লোক মহাকুম্ভে এসেছেন কোনও হাঙ্গামা হয়নি, কোনও লুটতরাজ হয়নি। কোথাও কেউ কোনো বিশৃঙ্খলামূলক আচরণ করেনি। ধার্মিকদের কাছ থেকে সব সম্প্রদায়ের মানুষদের এটা শিক্ষণীয়।
উল্লেখ্য, মিরাটের জেলা প্রশাসন রাস্তা জুড়ে নামাজ পড়ার বিরুদ্ধে সরকারি নির্দেশনামা জারি করেছে।


More Stories
দিল্লি গেলেন অভিষেক
ঔদ্ধত্য,দাম্ভিকতা,অহংকার এবং দুর্নীতিকে মদত -নাম না করে মমতাকে বেনজির আক্রমণ শান্তনু সেনের
বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিস্কৃত ঋতব্রতকে