Home » কলকাতার বুকে অবস্থান বিক্ষোভ আইসিডিএস চাকরিপ্রার্থীদের

কলকাতার বুকে অবস্থান বিক্ষোভ আইসিডিএস চাকরিপ্রার্থীদের

সময় কলকাতা ডেস্ক:- একের পর এক অবস্থান বিক্ষোভ এখন যেন এক সাধারণ ঘটনা হয়ে উঠেছে এই রাজ্যে। আজ, বৃহস্পতিবার কলেজস্ট্রীটে অবস্থান বিক্ষোভ শুরু করলেন ২০১৯ সালের প্যানেলে উত্তীর্ণ আইসিডিএস-এর চাকরি প্রার্থীরা।

তারা জানিয়েছেন, আগামী ৮ এপ্রিল পর্যন্ত তারা এই অবস্থান বিক্ষোভ চালাবেন।

আন্দোলনকারীদের বক্তব্য, তারা ২০১৯ সালের মেরিট লিস্ট অনুযায়ী চাকরির যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। মূলত সুপারভাইজার পদের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল তাদের। তবে, কিছু মুষ্টিমেয় লোকের চাকরি হওয়ার পর এখনও প্রায় এগারোশো চাকরি প্রার্থীর কোনও সুরাহা হয়নি।

তারা আরও বলেন, এই এগারোশো চাকরিপ্রার্থীর চাকরি কবে হবে সে বিষয়ে সরকারের তরফে কিছু জানাতে নারাজ। তাই তাদের বক্তব্য, তারা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হওয়ায় বাধ্য হয়ে তারা আজ এই আন্দোলনে নেমেছেন।

প্রসঙ্গত, এই আইসিডিএস দপ্তরটি শিশু ও সমাজকল্যাণ দপ্তরের অধীন।

About Post Author