সময় কলকাতা ডেস্ক:- ঔরঙ্গজেবের সমাধির যাতে কোনও ক্ষতি না হয় তার জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার তরফে নেওয়া হচ্ছে যথাযথ ব্যবস্থা। কেন্দ্রের সংস্কৃতি দপ্তরের মন্ত্রী গজেন্দ্রকুমার সংসদে এক লিখিত প্রশ্নের উত্তরে এই তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, কিছুদিন আগে একাধিক হিন্দু মৌলবাদী-শক্তি দাবি করেছিল যে ঔরঙ্গাবাদ তথা শম্ভাজিনগর থেকে ঔরঙ্গজেবের সমাধি সরিয়ে নিতে হবে। তা নিয়ে যথেষ্ট উত্তেজনাও দেখা দিয়েছিল।
নাগপুরে ছড়িয়ে পড়েছিল সাম্প্রদায়িক সংঘর্ষও। পরে অবশ্য আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটে।
জানা গেছে যে, বহু মানুষ এখন ঔরঙ্গজেবের সমাধি দেখতে যাচ্ছেন। বিশেষ করে ঈদের পর পর্যটকদের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে।
বিরোধীরা অবশ্য এই ইস্যুতে সোচ্চার হয়ে বলেছিলেন, সাধারণ মানুষের জেব (পকেট) খালি। এইজন্য ওইরঙ্গজেবের ইস্যুতে হইচই হচ্ছে।


More Stories
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্রিমিনাল কেস এবং প্রধানমন্ত্রীর বক্তব্য দাবি অধীরের
বিরোধীরা কিছুই করতে পারবে না বললেন দিলীপ
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের