সময় কলকাতা ডেস্ক:- লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী শনিবার অভিযোগ করেছেন যে, সংসদে ওয়াকফ (সংশোধনী) বিল পাস হওয়ার পরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) খ্রিস্টানদের দিকে মনোনিবেশ করেছে।
তিনি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আমি বলেছিলাম যে আরএসএস এখন ওয়াকফ বিলের দ্বারা মুসলিমদের আক্রমণ করছে তবে ভবিষ্যতে অন্যান্য সম্প্রদায়কেও টার্গেট করার দৃষ্টান্ত স্থাপন করবে। দেখা যাচ্ছে যে, আরএসএসের খ্রিস্টানদের দিকে নজর দিতে বেশি সময় লাগেনি।”
প্রসঙ্গত, আরএসএস মুখপাত্র এদিন তাদের নিজস্ব ওয়েবসাইটের একটি প্রতিবেদনে লেখেন যে, চার্চের হাতে মোট যত জমি রয়েছে তার পরিমাণ ওয়াকফের জমির পরিমাণের থেকেও বেশি। এরপরই রাহুল গান্ধী তার আক্রমণাত্মক অভিযোগ তোলেন আরএসএসের বিরুদ্ধে।
রাহুল গান্ধীর এই আক্রমণের পর খুব স্বাভাবিকভাবেই শুরু হয় রাজনৈতিক তরজা।
উল্লেখ্য, সবে সবে লোকসভা ও রাজ্যসভায় ওয়াকফ বিল পাস করিয়েছে বিজেপি সরকার। এমত অবস্থায়, আরএসএস খ্রিস্টানদের চার্চ ইস্যুতে জড়িয়ে পড়ায় রাজনৈতিকভাবে অস্বস্তিতে পড়তে হল কেন্দ্রের শাসক দলকে। সমস্যা বুঝতে পেরে আরএসএস মুখপাত্র তাদের ওয়েবসাইট থেকে এই প্রতিবেদনটি তুলে নেয়।


More Stories
অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
কালীঘাটের তৃণমূলকে স্বস্তি দিল শহীদ দিবস পালনের অনুমতি