সময় কলকাতা ডেস্ক:- ছত্তিশগড়ে অমিত শাহের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে গাড়ি উল্টে গুরুতর জখম হলেন ৩০ জন গ্রামবাসী। প্রসঙ্গত, ছত্তিশগড়ে মাওবাদী অধ্যুষিত এলাকায় রাজ্য সরকার আয়-পদম উৎসবের আয়োজন করেছিল।
মূলত, জনজাতিদের খুব জনপ্রিয় অনুষ্ঠান এটি। সেই অনুষ্ঠানের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত হতে চলেছেন অমিত শাহ। তাই আশেপাশের গ্রামের সব গ্রামবাসী খুব উৎসাহের সাথে যাত্রা করেছিলেন অমিত শাহকে দেখবেন বলে।
তবে ভাগ্য সাথে না থাকায় অমিত শাহ-র অনুষ্ঠানে গিয়ে আর পৌঁছাতে পারলেন না ওই ৩০ জন। পরে গেলেন দুর্ঘটনার কবলে।
স্থানীয় একটি গ্রাম থেকে ম্যাটাডোর বোঝাই হয়ে অমিত শাহর সভাস্থলের দিকে যাচ্ছিলেন ওই গ্রামবাসীরা। সেই সময় এই দুর্ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক অনুমান গাড়ির উপর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলাতে এই বিপত্তি।


More Stories
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্রিমিনাল কেস এবং প্রধানমন্ত্রীর বক্তব্য দাবি অধীরের
বিরোধীরা কিছুই করতে পারবে না বললেন দিলীপ
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের