সময় কলকাতা ডেস্ক:- রামনবমীতে জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশ করলেন মালদহের ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। মালদহ, মুর্শিদাবাদের সীমান্ত এলাকায় মিছিলে হামলা হতে পারে, এই আশঙ্কায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠালেন তিনি। তাতে আবেদন, হামলার মোকাবিলায় আধাসেনাকে প্রস্তুত রাখা হোক। সাধারণত কোনও উৎসবে সিভিক ভলান্টিয়ারদের উপরই নিরাপত্তার দায়িত্ব বাড়ানো হয়। কিন্তু শ্রীরূপা মিত্র চৌধুরীর দাবি, সিভিক ভলান্টিয়ারের বদলে সেনা চাই রামনবমীর নিরাপত্তায়।
প্রসঙ্গত, শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন, রামনবমীর মিছিলে জঙ্গি হামলা হবে। কারণ সম্প্রতি মোথাবাড়ি-বেলডাঙায় যেভাবে অশান্তি হয়েছে, একটা বিশেষ ধরনের ভঙ্গিতে, তা যথেষ্ট উদ্বেগের। তাঁর নিশানায় বিভিন্ন জঙ্গি সংগঠনের স্লিপার সেল। সম্প্রতি বেলডাঙা ও মোথাবাড়িতে অশান্তির ঘটনায় জঙ্গিমূলক কার্যকলাপকে দায়ী করছে বিজেপি। এবার শ্রীরূপার মন্তব্যেও সেই ইঙ্গিত।
যদিও, বিজেপি বিধায়কের এই মন্তব্যের পাল্টা দিয়েছে শাসক শিবিরও। বলাবাহুল্য, রামনবমীর জন্য ইতিমধ্যে পুলিশ প্রশাসন প্রস্তুতি সেরেছে। বিশেষ কয়েকজন আইপিএস-কে নিয়ে তৈরি হয়েছে টিম, যারা জেলায় জেলায় নজরদারি চালাবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে সীমান্তবর্তী এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বন করেছে পুলিশ। তবে এমন সময়ে মালদহের ইংরেজবাজারের বিধায়কের এই আশঙ্কায় নতুন করে তোলপাড় রাজ্য রাজনীতি।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?