সময় কলকাতা ডেস্ক:- এসএসসির পুরো প্যানেল বাতিলের ঘটনায় মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভার ক্যাবিনেটকে গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে এবার সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই বড় অভিযোগ আনলেন তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, শুভেন্দু অধিকারী তখন তৃণমূলে ছিলেন, বাঁকুড়ার ছেলেদের বঞ্চিত করে মেদিনীপুরের সাড়ে তিন হাজার ছেলেকে শুভেন্দু অধিকারী চাকরি দিয়েছিলেন! কল্যাণ এও বলেন, শুভেন্দুকে আগে জেলে ভরা উচিত। তারপরে অন্য কথা হবে! যা নিয়ে নতুন করে শোরগোল তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশ সামনে আসতেই নিমেষে চাকরিহারা হয়েছেন প্রায় ২৬ হাজার ছেলে মেয়ে। নিয়োগ দুর্নীতি মামলায় যোগ্য অযোগ্যদের বাছাই না করতে পারার জন্য এসএসসির ২০১৬ সালের পুরো প্যানেলটাই বাতিল করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এ নিয়ে শাসক-বিরোধী অভিযোগ, পাল্টা অভিযোগ তো চলছেই। এসএসসির ২০১৬ সালের পুরো প্যানেল বাতিলের ঘটনায় মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভার ক্যাবিনেটকে গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যা দিয়ে শুরু তুঙ্গে রাজনৈতিক তর্জা।
স্বাভাবিকভাবেই কল্যাণের মন্তব্য ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে। শুভেন্দুর বিরুদ্ধে চাকরি বিলির অভিযোগ এনে প্রকারন্তরে কল্যাণও নিয়োগ দুর্নীতির অভিযোগকে মান্যতা দিলেন। শুক্রবারই রাজধানীতে বসেই দুর্নীতির দায়ে মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা ক্যাবিনেটের জেলে যাওয়া উচিত বলে তোপ দেগেছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যদিও, পাল্টা দিয়েছিল বাংলার শাসকশিবিরও। অতীত টেনে পাল্টা জবাব দিয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।


More Stories
বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিস্কৃত ঋতব্রতকে
বালাসাহেব-উদ্ধব ও একনাথই কি যথাক্রমে মমতা – অভিষেক ও ঋতব্রত?
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর