Home » অযোধ্যায় সূর্যতিলকে অভিষেক রামলালার, সরযূ তীরে জ্বলল লক্ষ দীপ, দুপুর ১২টা নাগাদ সূর্যরশ্মি এসে পড়ল রামলালার কপালে

অযোধ্যায় সূর্যতিলকে অভিষেক রামলালার, সরযূ তীরে জ্বলল লক্ষ দীপ, দুপুর ১২টা নাগাদ সূর্যরশ্মি এসে পড়ল রামলালার কপালে

সময় কলকাতা ডেস্ক:- রামনবমীতে অযোধ্যায় সূর্যতিলকে অভিষেক রামলালার। জন্মতিথিতে বালক রামের তিলক আঁকলেন সূর্যদেব! ঠিক দুপুর ১২টা নাগাদ সূর্যরশ্মি এসে পড়ল রামলালার কপালে। প্রায় ৬মিনিট ধরে যেন ঐশ্বরিক দৃশ্যের স্বাক্ষী থাকল অয্যোধার রামমন্দির। সঙ্গে সরযূ তীরে জ্বলল লক্ষ দীপ।

মন্দিরের উপরের তলায় ইনস্টল করা একটি বিশেষ আয়নায় সূর্যের আলো পড়লে তা ঠিক ৯০ ডিগ্রিতে একটি পাইপের মাধ্যমে প্রতিফলিত হয়ে এসে রামলালার কপালে। এই সূর্য তিলকের মাপ ৭৫ মিমি। গতবারও এই ঘটনার স্বাক্ষী থেকেছে বিশ্ব। এবার একই ঘটনা দেখলেন ভক্তরা। প্রতিবছর রামনবমীর দিনে অযোধ্যার মন্দিরে এই দৃশ্যের স্বাক্ষী থাকতে পারবেন ভক্তরা।

রবিবার রামনবমী উপলক্ষ্যে অযোধ্যার রামমন্দিরে ভিড় উপচে পড়েছে। এদিন সকাল থেকেই এই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় ছিলেন পুরোহিত থেকে ভক্তরা সকলে। ১২টা বাজতেই সূর্যরশ্মি এসে তিলক আঁকল। বিশেষ পুজোর মাধ্যমে অভিষেক করা হয় রামলালার। প্রায় ৬ মিনিট এই তিলক থাকে রাম লালার কপালে।

About Post Author