Home » দুবারাজপুরে দেখা গেল ভিন্ন চিত্র। রামনবমীর মিছিলে একসঙ্গে পা মেলালেন তৃণমূল-বিজেপি নেতৃত্ব

দুবারাজপুরে দেখা গেল ভিন্ন চিত্র। রামনবমীর মিছিলে একসঙ্গে পা মেলালেন তৃণমূল-বিজেপি নেতৃত্ব

সময় কলকাতা ডেস্ক:- রামনবমী ঘিরে রাজ্য জুড়ে যখন শাসক বিরোধী তর্জা তুঙ্গে। ঠিক সেই মুহূর্তেই বীরভূমের দুবরাজপুরে দেখা গেল ভিন্ন চিত্র। সেখানে দেখা গিয়েছে দুবরাজপুরের একটি শোভাযাত্রায় এক সঙ্গে হাঁটছেন বিজেপি ও তৃণমূল নেতারা।

রবিবার রামনবমী উপলক্ষে বীরভূমে দুবরাজপুরের রাম সীতা মন্দির প্রাঙ্গণ থেকে বের হয় রামনবমীর শোভাযাত্রা। এই শোভাযাত্রার আয়োজন করে জয় শ্রীরাম সেবা সমিতি। শোভাযাত্রাটি রাম সীতা মন্দির প্রাঙ্গন থেকে দুবরাজপুর শহর পরিক্রমা করে পন্ডিতপুর মোড় পর্যন্ত যায়। জয় শ্রীরাম সেবা সমিতির উদ্যোগে এই শোভাযাত্রা হলেও শোভাযাত্রায় পা মেলাতে দেখা গেল তৃণমূল ও বিজেপি দুই দলকেই।

সেখানে শোভাযাত্রায় হাঁটেন বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা, জেলা বিজেপির সাধারণ সম্পাদক টুটুন নন্দী, বিজেপির দুবরাজপুর শহর সভাপতি দেবজ্যোতি সিংহ সহ অন্যান্য নেতাকর্মীরা। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে ছিলেন জেলা তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখার্জি, দুবরাজপুর পুররসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে,  সহ অন্যান্য কাউন্সিলর ও নেতাকর্মীরা। এদিন কড়া পুলিশি নজরদারিতে রামনবমীর এই শোভাযাত্রা সম্পন্ন হয়।

About Post Author