Home » ফের রাজ্যে দলবদল। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান বিজেপি কর্মীদের

ফের রাজ্যে দলবদল। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান বিজেপি কর্মীদের

সময় কলকাতা ডেস্ক:- রাজ্য রাজনীতিতে দলবদল হয়ে উঠেছে এক কমন ইস্যু। তারই ছাপ দেখা গেল মঙ্গলবার জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি শহরে। এদিন বিধায়ক তথা জেলা সম্পাদকের হাত থেকে দলীয় পতাকা নিয়ে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল ৩০ টি পরিবার।

সূত্রের খবর, এদিন ধূপগুড়ি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের রায়পাড়াতে একটি যোগদান কর্মসূচির আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে অনুপ্রাণিত হয়ে এদিন এই ওয়ার্ডের ৩০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই ১৪ নম্বর ওয়ার্ডে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিল বিজেপির ওয়ার্ড কমিটির সদস্য।

বলাবাহুল্য, এদিনের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক ডঃ নির্মল চন্দ্র রায়, টাউন সভাপতি ইভান দাস, জেলা সম্পাদক রাজেশ কুমার সিং, আইএনটিটিইউসির টাউন সভাপতি আলম রহমান, যুব সভাপতি ধরণী রায়, যুব নেতা শুভ দে সরকার, গ্রামীণ আইএনটিটিইউসির সভাপতি বীরেন রায় সহ দলীয় নেতৃত্ববৃন্দ।

প্রসঙ্গত, বিধায়ক ডক্টর নির্মল চন্দ্র রায় বলেন, এটা নতুন কিছু নয়।সাধারণ মানুষ বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই ৩০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল।

উল্লেখ্য, ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যক আসন জিতে ফের একবার তৃণমূল কংগ্রেস সরকার গঠন করবে, বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব।

About Post Author