Home » বিহার ও উত্তরপ্রদেশে প্রবল ঝড়-বৃষ্টি-বজ্রপাতে প্রাণ হারালেন ৪০ জন

বিহার ও উত্তরপ্রদেশে প্রবল ঝড়-বৃষ্টি-বজ্রপাতে প্রাণ হারালেন ৪০ জন

সময় কলকাতা ডেস্ক:- বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত প্রবল ঝড়-বৃষ্টি এবং বজ্রপাত বিহার ও উত্তরপ্রদেশে। ফলত, দুই রাজ্য, উত্তরপ্রদেশ ও বিহার মিলিয়ে প্রাণ হারালেন প্রায় ৪০জন।

সূত্রের খবর, বিহারে প্রাণ হারিয়েছেন ২৭ জন। ও উত্তরপ্রদেশে ২২ জন। এছাড়াও উত্তরাখণ্ডে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

প্রাকৃতিক বিপর্যয়ের ফলে, বিহারে যে সাতাশ জন মারা গেছেন তাদের মধ্যে কুড়িজন নালন্দা জেলার। এর কিছুদিন আগেও বিহারে বজ্রপাতে ১৪ জন প্রাণ হারিয়েছিলেন।

যদিও, ভারতীয় আবহাওয়া দপ্তর আগেই ঘোষণা করেছিল যে বিহারে প্রবল বেগে ঝড়-বৃষ্টি আসতে চলেছে।

উল্লেখ্য, বিহারে বজ্রপাতে যে ১৪ জনের মৃত্যু হয়েছিল তাদের প্রত্যেকের জন্য চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী নিতীশ কুমার। বলাবাহুল্য, দুই রাজ্যে আকস্মিক বিপর্যয়ের পর দুই রাজ্যেরই প্রশাসন নড়েচড়ে বসেছে।

About Post Author