সময় কলকাতা ডেস্ক:- চারধাম যাত্রা প্রস্তুতি পর্ব শুরু করল উত্তরাখণ্ড সরকার। বৃহস্পতিবার, উত্তরাখণ্ডের মেডিক্যাল শিক্ষা দপ্তরের সচিব ও বদ্রিনাথ ধামের নোডাল অফিসার ডক্টর রাজেশ কুমার গোটা পরিকাঠামো পর্যালোচনা করেন একটি বৈঠকে। বৈঠকটি আয়োজিত হয়েছিল চামেলিতে।
জানা গেছে, বর্ষা শুরু হওয়ার আগে, তিন মাসের মধ্যেই চারধামের জন্য রাস্তাঘাটের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ফেলতে হবে বলে ঠিক হয়েছে এদিন। একইসাথে, তীর্থযাত্রীদের পথের মধ্যে কোনও শারীরিক অসুবিধে হলে যাতে ন্যূনতম পরিষেবা দেওয়া যায়, সেই উদ্দেশ্যে ব্যবস্থা নেওয়ার জন্যও কথা বলা হয়েছে বৈঠকে।
উল্লেখ্য, বৃহস্পতিবার থেকেই চামেলিতে আবহাওয়ার আচমকা অবনতি ঘটে। রাস্তাঘাট প্রায় বন্ধ হয়ে যায় গাছ পড়ে যাওয়ার জন্য। এর মধ্যেই বৈঠক সম্পন্ন হয় চামেলিতে। এতে পুলিশের ভূমিকাও ছিল অপরিসীম। কারণ, পুলিশ নিমেষের মধ্যেই ভেঙে পড়া গাছ সরিয়ে চামেলির মূল সড়ক স্বাভাবিক করে তুলেছিল।


More Stories
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ!