সময় কলকাতা ডেস্ক:- ভারত বাংলাদেশ ঘোজাডাঙা সীমান্ত থেকে জাল পাসপোর্ট সহ এক বাংলাদেশী যুবককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, এই যুবক মঙ্গলবার রাতে জালপাসপোর্ট নিয়ে বাংলাদেশ থেকে ঘোজাডাঙা সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢোকার সময় পুলিশের হাতে ধরা পড়েছে। যুবকের নাম রিজা শেখ ওরফে জুয়েল শেখ।
জানা গেছে, রাতে ঐ বাংলাদেশি যুবককে বসিরহাট থানায় রাখা হয়। অবৈধভাবে জাল পাসপোর্টে ভারতের ভূখণ্ডে প্রবেশ করার অভিযোগে তাকে গ্রেফতার করে থানায় রাখা হয়েছে। আজ এই যুবককে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, অনুপ্রবেশকারী ধরতে বাংলা নববর্ষের প্রথম দিনে অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতা থেকে নদিয়ার গেদে পর্যন্ত ৮-১০ জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি। বাংলাদেশ থেকে ভারতে ঢুকে ভুয়ো পাসপোর্ট বানিয়ে এ রাজ্যে বসবাসের অভিযোগে ওই তল্লাশি চলেছিল।


More Stories
বিধায়ক শঙ্করের হাত ধরে বারাসাতে সৃজন, কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা
হেলমেট নেই, পুলিশের হাতে হোমগার্ডের জরিমানা
বিজেপি-বিদ্রোহী তৃণমূলকে একযোগে নিশানা, তবুও বিরোধীদের প্রশংসা পাচ্ছেন কুণাল ঘোষ