Home » যাত্রী বিক্ষোভে উত্তাল শিয়ালদহ, দক্ষিণ শাখার ট্রেন অবরোধ করে বিক্ষোভ নিত্য যাত্রীদের

যাত্রী বিক্ষোভে উত্তাল শিয়ালদহ, দক্ষিণ শাখার ট্রেন অবরোধ করে বিক্ষোভ নিত্য যাত্রীদের

সময় কলকাতা ডেস্ক:- বুধবার সকালে শিয়ালদহ দক্ষিণ শাখার রেল চলাচল ব্যহত হল নিত্যযাত্রীদের বিক্ষোভে। শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন অবরোধ করে সকাল থেকে বিক্ষোভ দেখায় নিত্যযাত্রীরা। দীর্ঘক্ষণ ট্রেন অবরোধ থাকায় ,অবরোধ তুলতে লাঠিচার্জ করে রেল পুলিশ। শিয়ালদহ দক্ষিণ শাখার লক্ষীকান্তপুর লাইনে ট্রেন অবরোধ তুলতে গেলে নিত্য যাত্রীদের সঙ্গে হাতাহাতি হয় রেল পুলিশের।

নিত্যযাত্রীদের দাবি পুরুষদের সঙ্গে বঞ্চনা করা হচ্ছে। একাধিক জেনারেল কামরা মহিলা কামরায় রূপান্তরিত করা হয়েছে। ফলে পুরুষদের যাতায়াতে অসুবিধা হচ্ছে। নিত্যযাত্রীদের আরও দাবি রেল কর্তৃপক্ষ ট্রেনের সংখ্যা না বাড়িয়ে জেনারেল কামরাগুলিকে মহিলা কামরায় রূপান্তরিত করছে। এতে যেমন পুরুষদের যাতায়াতে অসুবিধা হচ্ছে তেমনি প্রকারান্তে পুরুষদের সঙ্গে বঞ্চনা করছে রেল কর্তৃপক্ষ।

যে সমস্ত জেনারেল কামরায় মহিলা কামরার স্ট্যাম্প মারা হয়েছে, সেই স্ট্যাম্প অবিলম্বে তুলে নিতে হবে এই দাবি জানান অবরোধকারীরা। পাশাপাশি ট্রেনের সংখ্যাও বাড়ানোর দাবি জানিয়েছেন অবরোধকারীরা। রেল পুলিশের লাঠি চালানোর পরে, বিক্ষোভকারীরা আবার অবরোধ শুরু করে রেল পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর অবশেষে দুই পক্ষের আলোচনায় অবরোধ ওঠে।

About Post Author