Home » মনিপুরের প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী বীরেন সিং কি বড় বিপদে পড়তে চলেছেন?

মনিপুরের প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী বীরেন সিং কি বড় বিপদে পড়তে চলেছেন?

সময় কলকাতা ডেস্ক:- মনিপুরের প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী বীরেন সিং কি পড়তে চলেছেন বড় কোনও বিপদে? প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে মনিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গত বছর মনিপুরের জাতি দাঙ্গায় মুখ্যমন্ত্রীর সরাসরি ভূমিকা ছিল।

এরই মধ্যে একটি বিতর্কিত অডিও ভাইরাল হয়। যেখানে শোনা যাচ্ছিল যে, বীরেন সিং নিজে জাতি দাঙ্গায় ইন্ধন যোগাচ্ছেন। এরপর বিষয়টা সুপ্রিমকোর্ট অবধি গড়ালে সুপ্রিমকোর্ট এই অডিওতে কতটা বাস্তবতা রয়েছে তা জানতে চায় কেন্দ্রীয় সরকারের কাছে।

সেই মতো, কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা বৃহস্পতিবার সুপ্রিম কোর্টকে জানিয়েছে, অথেন্টিসিটি টেস্টের রিপোর্ট তাদের কাছে এসে গেছে। একটি মুখ বন্ধ খামে সেটি সুপ্রিম কোর্টের কাছে অচিরেই কেন্দ্রীয় সরকার জমা দেবে।

সুপ্রিম কোর্ট এই ঘটনার পর্যবেক্ষণে অবশ্য বলেছে, যেহেতু মনিপুরের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সুতরাং এক্ষুনি এই মামলা নিয়ে সুপ্রিম কোর্ট কোনও তাড়াহুড়ো করতে চাইছে না।

যদিও মনিপুরের কুকি বিধায়করা দাবি করেছেন যে,তারা জেনেছেন যে ফরেনসিক রিপোর্টে প্রমাণিত হয়েছে ওই কন্ঠশ্বর মুখ্যমন্ত্রী বীরেন সিংয়েরই ছিল। সুতরাং, বীরেন সিংকে ফৌজদারী দণ্ডবিধিতে অভিযুক্ত করতে হবে মনিপুরের জাতি দাঙ্গায় জড়িত থাকবার অভিযোগে।

About Post Author