Home » বাংলাদেশে নির্বাচন হবে চলতি বছরেই, জানাল ইউনুস

বাংলাদেশে নির্বাচন হবে চলতি বছরেই, জানাল ইউনুস

সময় কলকাতা ডেস্ক:- বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান হুঁশিয়ারি দিয়েছিলেন সেনা শাসনের। সেই হুঁশিয়ারির পরেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস জানিয়ে দিল ভোট হবে চলতি বছর ডিসেম্বরে।

পরিস্থিতি ঠিক না হলে দেশের আইনশৃঙ্খলা রক্ষার ভার কাঁধে তুলে নেবে সেনাবাহিনী। দ্রুত নির্বাচনের দাবি তুলে এমনই হুঁশিয়ারি দিয়েছিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এই ‘মার্শাল ল’ কথা শুনে এবার ডিসেম্বরেই নির্বাচনের কথা জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ক্ষমতায় আসেন ইউনুস।

প্রধান উপদেষ্টা পদে শপথ নিয়ে, প্রথম থেকেই দেশ সংস্কারের উপর জোর দেন তিনি। যখনই তাঁকে নির্বাচন নিয়ে প্রশ্ন করা হয়েছে তখনই ইউনুস বলেছেন, আগে সংস্কার হবে তারপর নির্বাচন। ফলে বিএনপি, জাতীয় পার্টির মতো একাধিক রাজনৈতিক দল দ্রুত নির্বাচনের দাবি জানাতে শুরু করে।

অনেকেই অভিযোগ করেছেন, গোদির লোভে ভোট করাচ্ছেন না ইউনুস। বর্তমান বাংলাদেশের দিকে দিকে চলছে অরাজকতা। ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা। দিকে দিকে খুন, ধর্ষণ, যৌন নির্যাতনের হার ক্রমশ বেড়েই চলেছে। বিপন্ন গণতন্ত্র।

About Post Author