সময় কলকাতা ডেস্ক:- অসুস্থ রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সোমবার সকালে তাঁকে ভর্তি করানো হলো কমান্ড হাসপাতালে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সত্তরোর্ধ্ব রাজ্যপালের হার্টে ব্লকেজ রয়েছে। অবস্থা কিছুটা গুরুতর হওয়ায় তাঁকে অন্যত্র ভর্তি করানোর ব্যাপারেও ভাবনা চিন্তা করা হচ্ছে। জানা গিয়েছে, তাঁকে দেখতে কমান্ড হাসপাতালে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি পশ্চিম মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেন। যাওয়ার আগে সংবাদমাধ্যমের উদ্দেশ্যে তিনি বলেন, ‘রাজ্যপালের চিকিৎসার জন্য মুখ্যসচিবকে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।
ওয়াকফ ইস্যুতে অশান্তি ছড়িয়ে ছিল মুর্শিদাবাদে। রাজ্যপাল গরমের মধ্যেই মালদা ও মুর্শিদাবাদে যান। মালদার বৈষ্ণবনগরে ত্রাণ শিবির ও মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, ধুলিয়ান পরিদর্শনে গিয়েছিলেন। শনিবার জেলা সফর থেকে ফিরেছিলেন তিনি। মাঝে কেটেছে একদিন। সোমবারই তাঁর অসুস্থতার খবর সামনে এল।
সূত্রের খবর, এদিন সকালেই বুকে যন্ত্রণা অনুভব করায় রাজ্যপালকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত চিকিৎসকরা কমান্ড হাসপাতালেই তাঁর পরীক্ষা নিরীক্ষা করছেন। চিকিৎসকদের আশঙ্কা, রাজ্যপালের বাইপাস সার্জারি করতে হতে পারে। আপাতত প্রাথমিক চিকিৎসা চালানো হচ্ছে রাজ্যপালের।


More Stories
শুভেন্দু অধিকারীকে হত্যার ষড়যন্ত্রে ধৃত জঙ্গি
ভোট চলছে, প্রথমবার প্রার্থী হওয়া প্রশান্ত কিশোরের দিকে চোখ দেশের
জলপাইগুড়ির তৃণমূল নেতার মেয়েকে নিগ্রহ