Home » বারাসাতে খেলার মাঠ দখল করার অভিযোগ বারাসাত পুরসভার বিরুদ্ধে

বারাসাতে খেলার মাঠ দখল করার অভিযোগ বারাসাত পুরসভার বিরুদ্ধে

সময় কলকাতা ডেস্ক:- বারাসাতের শেঠপুকুর ভলিবল প্রশিক্ষণ কেন্দ্রের মাঠ সরকারি প্রকল্পের আওতার নাম করে দখল করে নেওয়ার অভিযোগ উঠল বারাসাত পুরসভার বিরুদ্ধে। এই মাঠ পুরসভার দখল মুক্ত করতে রাস্তায় আন্দোলন নামলেন খেলোয়াড় ও তাদের অভিভাবকেরা।

জানা গেছে, ৩৫ বছর ধরে এই মাঠে ভলিবল খেলা শেখানো হয়। এই মাঠ থেকে প্রচুর ভলিবল প্লেয়ার দেশের হয়ে খেলেছে। কিন্তু হঠাৎ সরকারি প্রকল্পের নামে কালো টিনে মুড়ে ফেলা হয়েছে গোটা মাঠ। কোনও নোটিশ ছাড়াই বন্ধ করা দেওয়া হয়েছে মুখ্য প্রবেশদ্বার।

আন্দোলনকারীদের দাবি, যদি অবিলম্বে গেট খুলে দেওয়া না হয় বা তাদের মাঠ তাদের ফিরিয়ে না দেওয়া হয়। তবে এভাবেই তারা রাস্তায় খেলা করবে।

যদিও বারাসাত পুরসভার পুরপ্রধানের দাবি, “ওখানে সরকারি প্রকল্প চলছে ওয়াটার রিজার্ভার ট্যাংকের। একাডেমি যেই মাঠটি দাবি করছে তাদের বৈধ কোনও কাগজপত্র নেই। জমিটি পুরসভার এবং সেখানে কেএমডিএ সংস্থা এই কাজ করছে। খেলার বিরুদ্ধে পুরসভা কোনও দিনই নয় তবে সচেতনতার কথা মাথায় রেখে মাঠটিকে ঘিরে ফেলা হয়েছে। এবং ওই একাডেমিকে অন্যত্র ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়েছে তবে তারা যেতে রাজি নয়। সুতরাং, এখানে পুরসভার কোনও ভূমিকা আছে বলে আমার মনে হয় না।”

About Post Author