সময় কলকাতা ডেস্ক:- কয়েক মিনিটের মধ্যেই এসে পড়বে ট্রেন। অথচ টিকিট কাউন্টারের সামনে বিশাল লাইন। টিকিট কাটতে কাটতে ট্রেন এসে চলেও যাবে।পরের ট্রেনের জন্য অপেক্ষা। এই অধ্যায়ের এ বার সমাপ্তি ঘটতে চলেছে। যাত্রীদের সুবিধার্থে স্টেশনে সরকারি ভাবে চালু হলো ‘এমইউটিএস’ অর্থাৎ মোবাইল আনরিজার্ভড টিকিটিং সিস্টেম। রেলের আধুনিকীকরণের সঙ্গে যাত্রীদের বাড়তি সুবিধা দিতেই এই উদ্যোগ বলে দাবি রেল দপ্তরের।
রেলওয়ে কর্মী সংগঠনগুলির দাবি, টিকিট বুকিং বিভাগে কর্মী সঙ্কোচনের বিষয়টি মাথায় রেখেই এ ধরনের ব্যবস্থা চালু করা হচ্ছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করে পূর্বরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানাচ্ছেন, তা সঠিক তথ্য নয়। যাঁরা মনে করছেন, এই নতুন নিয়মের ফলে মানুষ কর্মচ্যুত হবে, তাঁরা ভুল ভাবছেন। এটা আসলে রেলের আধুনিকীকরণেরই অঙ্গ।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ অধিকর্তা দীপ্তিময় দত্তের বক্তব্য, ‘এই নতুন ব্যবস্থায় যাত্রীদের সময় যেমন বাঁচবে, তেমনই ভিড়ের চাপও কমবে।’ রেলকর্মীরাও স্টেশন চত্বরে যে কোনও জায়গা থেকে টিকিট দিতে পারবেন। এতে প্রচলিত বুকিং কাউন্টারের সামনে থাকা ভিড়ও কমে যাবে।


More Stories
গ্রেফতার “বিজেপি নেত্রীকে পেটানো” আসাদুজ্জামান
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের
বারাসাতে আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযুক্ত বিজেপি কর্মী