সময় কলকাতা ডেস্ক:- পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ঘটনার ১৫ দিনের মাথায় বদলা নিল ভারত। আর এই প্রত্যাঘাতের কারণে টালমাটাল অবস্থা পাকিস্তানের। কী করবে কুল খুঁজে পাচ্ছে না। যদিও ভারতের বিরুদ্ধে হামলা তারা ঠিকই চালিয়ে যাচ্ছে। সীমান্তে লাগাতার গুলিবর্ষণ করছে পাক বাহিনী। পাল্টা জবাবও দিচ্ছে ভারতীয় সেনা। এরই মধ্যে হামলার পরেই লম্বা বিবৃতি জারি করে ইসলামাবাদ। কী বলা হচ্ছে তাঁদের তরফে? পাকিস্তানের দাবি, বিনা প্ররোচনায় হামলা চালিয়েছে ভারত। এটা যুদ্ধাপরাধের সমান!
বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় বায়ুসেনা ভারতের এয়ার স্পেসে থেকেই পাকিস্তানের ওপর হামলা চালিয়েছে। সীমান্ত ছাড়িয়ে আমজনতার ওপর হামলা করা হয়েছে। পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে, আন্তর্জাতিক সীমান্তের মুরিদকে ও বাহাওয়ালপুরে এবং নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে কোটলি ও মুজাফফরাবাদে হামলা হয়েছে। ভারতের আগ্রাসনের ফলে নারী ও শিশু সহ আম নাগরিকদের মৃত্যু হয়েছে। এই আগ্রাসনের ফলে বাণিজ্যিক বিমান চলাচলের ক্ষেত্রেও মারাত্মক অবস্থার সৃষ্টি হয়েছে।
ভারতের এই প্রত্যাঘাতের পাল্টা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান! বিবৃতিতেই বলা হয়েছে, তাঁদের অধিকার রয়েছে এই হামলার পাল্টা দেওয়ার এবং সময়-সুবিধা মতোই তা করা হবে। যদিও, ভারত সরকার জানিয়ে দিয়েছে, এই হামলা নিপুণ লক্ষ্যভিত্তিক। এমন ভাবে মাপজোখ করে জঙ্গি শিবিরে আঘাত হানা হয়েছে যাতে এর অভিঘাতে নতুন করে উত্তেজনা না বাড়ে। পাকিস্তানের কোনও সামরিক ঘাঁটিকে এই হামলার লক্ষ্যবস্তু করা হয়নি। টার্গেট এবং কৌশল নির্বাচনের ক্ষেত্রে ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হল, ভারতের আগের দুটি সার্জিক্যাল স্ট্রাইকের পর পাকিস্তান ক্ষয়ক্ষতি আড়াল করেছিল। এমনকী বালাকোটে হামলার পর তারা দাবি করে ভারতীয় বিমান কয়েকটি খালি ভবনে হামলা চালিয়েছে। এবার উল্টো সুরে ইসলামাবাদ জনবহুল এলাকায় হামলার কথা দাবি করছে। একটি হাসপাতালেরও সামান্য ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।


More Stories
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্রিমিনাল কেস এবং প্রধানমন্ত্রীর বক্তব্য দাবি অধীরের
বিরোধীরা কিছুই করতে পারবে না বললেন দিলীপ
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের